এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৭১০ স্কুলে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব স্কুলের ৬ হাজার ৯০৯ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১০টি। সবচেয়ে খারাপ করেছে আনন্দ স্কুল। দুই হাজার ৮৫৯টি আনন্দ স্কুলের মধ্যে ২৬২টির কোনো শিক্ষার্থী পাস করেনি। এসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা চার হাজার ৩৯৯ জন। এরপরেই রয়েছে এনজিও পরিচালিত বিদ্যালয়গুলো। এনজিও পরিচালিত দুই হাজার ৪২১টি বিদ্যালয়ের ২০৯টিতে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। দুই হাজার ৬৮৯টি নন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শূন্য পাস করেছে ১০১টি বিদ্যালয়। অন্যদিকে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ৯২ হাজার ৩২৮টি স্কুলের মধ্যে ৭২ হাজার ২২৭টি স্কুলে শতভাগ পাস করেছে। শতভাগ পাস করা বিদ্যালয়ের হার ৭৮ দশমিক ২৩ শতাংশ।
২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩৭ হাজার ১৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৮ হাজার ৭৪৭টি বিদ্যালয়ের সবাই কৃতকার্য হয়েছে। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৯ লাখ ৬৪ হাজার ৩৮৬ জন। সবচেয়ে ভালো করেছে পরীক্ষণ বিদ্যালয়। ৫৫টি বিদ্যালয়ের মধ্যে ৫৩টিরই সকল শিক্ষার্থী পাস করেছে। ১৩ হাজার ১৩১ কিন্ডারগার্টেনের মধ্যে ১১ হাজার ৭৯৪টির সকল শিক্ষার্থী পাস করেছে।
