ওসমানীনগরে মার্কেটের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২১:৪৪

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

ওসমানীনগরের গোয়ালাবাজারের উমারতারা ম্যানশনে সোমবার ভোররাতে অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। বালাগঞ্জ (তাজপুর) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মোহাম্মদ রাজা মিয়া বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাঁচটি প্রতিষ্ঠানের বিপুল  ক্ষয়ক্ষতি হয়েছে।