জেএসসিতে প্রথম স্থান অধিকারী শিক্ষায়তন রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ইমামুল হুদা বলেন, টানা দ্বিতীয়বারের মতো জেএসসির ফলাফলে রাজউক তার অবস্থান ধরে রাখতে পারায় আমরা খুবই খুশি। শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিকতা আর অভিভাবকদের চেষ্টায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। কলেজের নিয়ম-শৃংখলা সঠিকভাবে অনুসরণ করার ফলেই সেরাদের সেরা স্থান বজায় রাখা সম্ভব হয়েছে। নিজেদেরকে ছাড়িয়ে যেতেই আমরা বদ্ধপরিকর। আগামীতে আরো ভালো ফলাফলের আশা করছি।
