এসআই শাহজাহান হত্যা

নিরাপত্তাহীনতায় ভুগছেন স্ত্রী ও সন্তানরা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:৪২
বোমা হামলায় নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান মিয়াকে হত্যার ঘটনায় মামলা দায়ের করে তার স্ত্রী লায়লা বেগম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুই কন্যা ও এক পুত্রকে নিয়ে তিনি মহা বিপাকে পরেছেন। লায়লা বেগমের অভিযোগ, মামলার দুই আসামি বন্দর থানার ওসি নুর মোহাম্মদ বেপারি ও সেকেন্ড অফিসার বিনয় ধরের রোষানলে পড়েছেন তারা। তিনি অবিলম্বে আসামিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত রবিবার নারায়ণগঞ্জের আদালতে লায়লা বেগম এই হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি গ্রহণ করে বন্দর থানা পুলিশকে আইনানুগ ব্যবস্থা নিতে আদালত নির্দেশ দেয়ার পর থেকেই অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা তাকে নানাভাবে হয়রানি করছে বলে তিনি অভিযোগ করেছেন। গতকাল বুধবার এসআই শাহজাহানের গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার পাঁচ চামারি গ্রামে গেলে লায়লা বেগম, তার কন্যা ময়না, পুত্র শুভ্র এবং শাহজাহানের ছোট ভাই রঞ্জু বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।