ঝুঁকিপূর্ণ বিদ্যালয় পুনঃনির্মাণ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ১৮:৫৩
৮৫ বছর পূর্বে নির্মিত বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের ১১৪ নং এসপি বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে। ঝুঁকিপূর্ণ বিদ্যালয়টি পুনঃনির্মানের জন্য সরকার এখনো কোন উদ্যোগ গ্রহন করতে পারেনি। বেসরকারি সংস্থা মুসলিম এইড বাংলাদেশ বিদ্যালয়টিকে ক্রান্তিকালীন বিদ্যালয় হিসেবে চিহ্নিত করে অধ্যয়নরত দেড়’শ ছাত্রছাত্রীর পড়াশুনা চলমান রাখার স্বার্থে নির্মাণ করেছে চার কক্ষ বিশিষ্ট শ্রেণীকক্ষ। ১৯২৭ সালে নির্ির্মত বিদ্যালয় ম্যানেজিং কমিটি বিদ্যালয়টি পরিত্যক্ত ঘোষনা করা সত্ত্বেও ছাত্র-ছাত্রীরা ঝুঁকি নিয়ে ক্লাস করতে বাধ্য হচ্ছে। শ্রেণীকক্ষের কোন দরজা-জানালা নেই। দেয়ালের ইট. সুরকি ও পলেস্তরা খসে খসে পড়ছে। নেই কোন পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা। মাথার চালায় অনেক টিন ফাঁকা। ক্লাসে বসেই বৃষ্টি রৌদ্র মেঘ দেখা যায়। বৃষ্টির সময় এক চালার ফাঁকা থেকে পানি পড়ে ক্লাসরুম কর্দমাক্ত ও ক্লাস করার অনুপোযোগী হয়ে যায়। বাধ্য হয়ে বাজাতে হয় ছুটির ঘন্টা। ক্লাসরুমের দেয়াল না থাকায় শিশু ছাত্রছাত্রীরা পড়াশুনায় মনযোগ দিতে পারে না। সরকারি পর্যায়ে বিদ্যালয়টি পুনঃনির্মাণের দেন দরবারে কোন ফায়দা হয়নি। এমতাবস্থায় ছাত্রছাত্রীদের ঝুঁকি নিরসনে এগিয়ে এসেছে বেসরকারি সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ। এ সংস্থার ফিল্ড অফিস বাগেরহাটের বাস্তবায়নে সেভ দ্যা চিলড্রেনের অর্থায়নে শিশুবান্ধব দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের আওতায় নির্মিত ক্রান্তিকালীন বিদ্যালয় নির্মাণের উদ্যোগ নেয়। ৩ লক্ষ ৩৪ হাজার টাকা ব্যয়ে ৩ ফুট উঁচু ভিটের উপর চার কক্ষ বিশিষ্ট পাকা টিনশেড ৪ রুমের শ্রেণীকক্ষ, দুই কক্ষ বিশিষ্ট স্বাস্থ্যসম্মত লেট্রিন, টিউবওয়েল স্থাপন করা হয়। এছাড়াও বিদ্যালয়ের আঙ্গিনায় শিশুবান্ধব পরিবেশ তৈরির জন্য ফুলের বাগান করা হয়েছে। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বল্প ব্যয়ে নির্মিত শিশুবান্ধব বিদ্যালয়ের প্রশংসা করেন। ১৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোহর আলী এ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বল্প ব্যয়ে নির্মিত শিশুবান্ধব বিদ্যালয়ের প্রশংসা করেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান, মুসলিম এইড ইউকের উপজেলা প্রোগ্রাম সাপোর্ট এ্যাসিস্ট্যান্ট মো.ফজলুর রহমান, মোরেলগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি মুহম্মদ রফিকুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক এইচএম শহিদুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাস্টার শাহ আলম প্রমুখ।