সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা হেলথ কমপ্লেক্সে সমপ্রতি জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ইউএনএফপিএর সহায়তায় ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার উপ-পরিচালক ড. আব্দুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছেলেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক (গাইনী) ডাক্তার আশরাফুল নেছা ও ডাক্তার মোকছেদ আলী। ‘জরায়ু- মুখ ক্যান্সার মুক্ত রাখতে যদি পারি, অকাল মৃত্যুর কারণে পড়বে না আর নারী’ এই শ্লোগানের বিষয়ের উপর গুরুত্ব রেখে বক্তব্য রাখেন ডাক্তার আশিক আহমেদ, ডাক্তার আব্দুর রউফ, ডাক্তার রাশিদা খাতুন (গাইনী কনসালটেন্ড), ডাক্তার সিলভিয়া খাতুন প্রমুখ। কাউন্সিলের ওপর আলোচনা করেন ডাক্তার কায়েমা খাতুন কেয়া।
