বানারীপাড়ায় মানবাধিকার পর্যবেক্ষণ দলের সম্মেলন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ১৮:৫৪
বানারীপাড়ায় মানবাধিকার পর্যবেক্ষণ দলের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক উদ্যোগের সহযোগিতায় মানবাধিকার পর্যবেক্ষণ দল আয়োজিত এ সম্মেলন উদ্বোধন করেন পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লা। উপজেলা মানবাধিকার পর্যবেক্ষণ দলের সভাপতি সুশীল রায়ের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন ওসি মো. মেছবা উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তরুনেন্দ্র নারায়ণ ঘোষ, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন প্রমুখ।