যশোরের চৌগাছায় স্থানীয় সরকার উন্নয়ন বিষয়ক উপজেলা এ্যাডভোকেসি ওয়ার্কশপ ২৩ ডিসেম্বর রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ওয়ার্কশপে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মল্লিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌগাছা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক জয়নব খাতুন, ব্র্যাক চৌগাছা এরিয়া ম্যানেজার নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, তবিবর রহমান খান, তোতা মিয়া, আলাউদ্দীন, সেলিম উদ্দীন, শাহীনুর রহমান শাহীন, আশরাফ ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাসেল আশরাফ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু জাফর, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জল, কর্মসূচির সংগঠক রাশেদ আলী প্রমুখ। ওয়ার্কশপে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
