আজ ১৫ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৫ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫১ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-২। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও চন্দ্র। আপনার শুভসংখ্যা ২ ও ৮। শুভবার:শনি ও সোমবার। শুভরত্ন:নীলা ও মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি: অনুভূতি প্রবণ ও সিরিয়াস। সৌন্দর্য ও নোংরামি সহজেই আপনার মনে ছাপ ফেলতে পারে। আপনি সহজেই মনে কষ্ট পেতে পারেন। তবে আপনি সাথে সাথে মানের ক্ষোভ প্রকাশ করেন না। ব্যক্তিত্বের আবরণে চাপা দেন আপনার অনুভূতি। আপনি মেধাবী, আপনার ধর্মীয় অনুরাগ প্রবল। নিজের কথা গুছিয়ে বলার ক্ষমতা আছে আপনার এই বিশেষ গুণ আপনার সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করতে পারে। আত্মবিশ্বাস ও ধৈর্যের সাথে অগ্রসর হলে মেধার ছাপ রেখে যাওয়া আপনার কাছে কঠিন কিছু নয়।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বৃটিশ রাজনীতিক উইলিয়াম গ্রাডস্টোন, ক্রিকেটার সৈয়দ কিরমানী, শিল্পচার্য জয়নুল আবেদীন, সাইদা খানম, সুরকার পাবলো কাসেল, আলেয়া ফেরদৌসী।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ মিতব্যয়ী হবার চেষ্টা করুন। দাম্পত্য শান্তি অক্ষুণ্ন থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। ভাগ্য আজ আপনাকে সহায়তা করতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ দিনটি সামগ্রিকভাবে খুব একটা ভাল নাও যেতে যারে। আর অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। একটু চেষ্টা করলেই সঞ্চয়ে সফল হবেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ আর্থিক দিক ভালো যেতে পারে। কোন সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। ঘরের শন্তি অক্ষুণ্ন থাকবে। প্রাপ্ততথ্য ভালো করতে পারেন। চাকরিতে কোন সমস্যা থাকলে তা মিটিয়ে ফেলতে পারবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ কোন আইনগত সমস্যার উদ্ভব হতে পারে। শত্রুকে ছোট করে দেখবেন না। আগের কোন মামলা মোকদ্দমা থাকলে জয় লাভের সম্ভাবনা আছে। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকে পরামর্শ নিন। পারিবারিক পরিবেশ মোটামুটি অনুকূল থাকবে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ কবি সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সাংবাদিকদের পেশাগত সাফল্য আসতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। প্রাপ্তি যোগ আছে। পাওনা টাকা আদায় হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কারো অসুস্থতায় দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন। আপনজন কারোর কোনো ধরনের। সম্প্রচারের সম্ভাবনা আছে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগতে চেষ্টা করুন। সময়মত সিদ্ধান্ত নিতে পারলে প্রতিকূলতা এড়াতে পারবেন। প্রবাস আনন্দদায়ক হবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ বাণিজ্যিক দিক ভালো যেতে পারে। ব্যবসা প্রসারে কোনো আত্মীয়ের সহযোগিতা পাবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। সন্তানের সাফল্য আনন্দদায়ক হবে। প্রেমের ক্ষেত্রে নতুন কোন সুযোগ সৃষ্টি হতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। কোনো ছোটখাটো অসুখ-বিসুখকেও অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। প্রতিবেশীদের সাথে বিবাদ এড়িয়ে চললে ভালো করবেন। আপনজনদের সহযোগিতা আশা করতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মস্থলে বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবহার দিয়ে অন্যের মন জয় করার চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ বিচার বুদ্ধি ঘাটিয়ে চলুন। তাহলে অবশ্যই সাফল্য পেতে পারেন হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। বিশ্বস্ত কেউ আজ আপনার ক্ষতি করতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। যৌথ ও অংশীদারী কারকার সাফল্য আশা করতে পারেন। আইনি সমস্যা যদি কিছু থাকে তাতে আপনি সফল হবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্তৃপক্ষের সাথে মতবিরোধ হতে পারে। ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ অবিবাহিতদের বিয়ের কথাবার্তা হতে পারে। বাড়িতে অতিথি সমাগম হওয়ার সম্ভাবনা আছে। ব্যয়বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। প্রতিযোগিতামূলক কোন পরীক্ষায় ভালো করবেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন।
