২০১৩ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২০:১১
সাধারণবিজ্ঞান জ্যোতি ভূষন বিশ্বাস, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ,ঢাকা অধ্যায়-১২ (মানবদেহ বৈচিত্র্য) ১। মানুষের মেরুদণ্ড কয়টি অস্থি নিয়ে গঠিত? ক) ৩২টিখ) ৩৩টিগ) ৩৮টিঘ) ২৯টি ২। মানবদেহে সবচে লম্বা অস্থি কোনটি? ক) আলনা খ) হিউমেরাস গ) ফিমার ঘ) টিবিও ফিবুলা ৩। রেসাস ফ্যাক্টরের সংকেত কি? ক) rh খ) RH গ) Rh ঘ) rH ৪। রক্তরসে পানির পরিমাণ কত? ক) ৯০-৯২% খ) ৮০-৮৮% গ) ৯৫-৯৭% ঘ) ৬০-৭০% ৫।এনজাইম কি দিয়ে তৈরি? ক) আমিষ খ) ভিটামিন গ) শর্করা ঘ) খনিজ লবণ ৬। ফুসফুসে বায়ু প্রবেশকে কি বলে? ক) প্রশ্বাস খ) শ্বাস গ) নিঃশ্বাস ঘ) শ্বসন ৭। মুখের লালায় কোন এনজাইম থাকে? ক) রেনিন খ) পেপসিন গ) টায়ালিন ঘ) ট্রিপসিন ৮। হূদপিন্ডের প্রসারণকে কি বলে? ক) সিস্টোল খ) ডায়াস্টোল গ) বাম নিলয় ঘ) ডান নিলয় ৯। হূদপিন্ডের মাঝের স্তর কোনটি? ক) এপিকার্ডিয়াম খ) পেরিকার্ডিয়াম গ) মায়োকার্ডিয়াম ঘ) এন্ডোকার্ডিয়াম ১০। মানবদেহে হাড়ের সংখ্যা কয়টি? ক) ১৮৬ খ) ২০৬ গ) ৩০০ ঘ) ১৯৮ ১১। বৃক্কে নেফ্রণ সংখ্যা কত? ক) ৬ লক্ষ খ) ৮ লক্ষ গ) ১২ লক্ষ ঘ) ১০ লক্ষ ১২। কোন বয়সে স্থায়ী দাঁত উঠে? ক) ১৫ বছর খ) ১৬ বছর গ) ১৭ বছর ঘ) ১৮ বছর ১৩। লসিকানালী কোনটি শোষণ করে? ক) গ্লুকোজ খ) গ্লিসারল গ) অ্যামাইনো এসিড ঘ) দুধ ১৪। গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায় থাকে? ক) পাকস্থলীর প্রাচীর খ) অন্ননালীর প্রাচীর গ) ক্ষুদ্রান্ত্রে প্রাচীর ঘ) বৃহদন্ত্রের প্রাচীর ১৫। সিকাম কোন অঙ্গের অংশ? ক) যকৃত খ) হূদপিন্ড গ) পাকস্থলী ঘ) বৃহদন্ত্র ১৬। মানব দেহে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? ক) যকৃত খ) হূদপিন্ড গ) অগ্ন্যাশয় ঘ) কোলন ১৭। পিত্তরস কোথায় তৈরি হয়? ক) পিত্তথলিতে খ) যকৃতে গ) ডিওডেনাসে ঘ) অগ্ন্যাশয়ে ১৮। গ্যাস্ট্রিক রস মিশ্রিত নরম ও তরল খাদ্যকে কি বলে? ক) কাইম খ) মল্টোজ গ) সুক্রোজ ঘ) পাচক রস ১৯। রক্তকণিকা কোথায় তৈরি হয়? ক) হূদপিন্ডে খ) অস্থিমজ্জায় গ) ফুসফুসে ঘ) অস্থিতে ২০। রক্তের তরল অংশকে কী বলে? ক) রক্ত কণিকা খ) রক্তরস গ) সিরাম ঘ) লসিকা ২১। কোনটি অনল গ্রন্থি? ক) ধর্মগ্রন্থি খ) অশ্রুগ্রন্থি গ) থাইরয়েডগ্রন্থি ঘ) গ্যাস্ট্রিকগ্রন্থি ২২। গ্লুকোমা কোন অঙ্গের রোগ? ক) কান খ) চোখ গ) নাক ঘ) জিহ্বা উত্তরমালা ১. খ ২.গ ৩.গ ৪.ক ৫.ক ৬.ক ৭.গ ৮.খ ৯.গ ১০.খ ১১.ঘ ১২.ঘ ১৩.খ ১৪.ক ১৫.ঘ ১৬.ক ১৭.খ ১৮.ক ১৯.খ ২০.খ ২১.গ ২২.খ বাংলা দ্বিতীয়পত্র মো. আতাউর রহমান (সায়েম) সিনিয়র শিক্ষক (বাংলা), সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা। গত বুধবারের পর ১৬. কোনটি ফারসি উপসর্গের উদাহরণ? ক. হর খ. সাব গ. আম ঘ. নিম ১৭. ‘নিজের দেশে গুণীর আদর নেই’-এই অর্থ প্রকাশক প্রবাদ কোনটি? ক. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ খ. ভাগের নাও গঙ্গা পায় না গ. মুড়ি মিছরির একদর ঘ. গেঁয়ো যোগী ভিখ পায় না ১৮. প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়? ক. নির্দেশক ভাব খ. অনুজ্ঞা ভাব গ. সাপেক্ষ ভাব ঘ. আকাঙ্ক্ষা ভাব ১৯. পূর্বপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? ক. দ্বিগু সমাস খ. কর্মধারয় সমাস গ. অব্যয়ীভাব সমাস ঘ. নিত্য সমাস ২০. ভাষার মৌলিক অংশ কয়টি? ক. দুইটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি ২১. কোন শব্দে ‘অ’ ধ্বনির সংবৃত উচ্চারণ হয়েছে? ক. কলম খ. নোলক গ. করুণ ঘ. তৃণ ২২. একাধিকবার একই গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাকে কী বলে? ক. সংখ্যাবাচক শব্দ খ. অঙ্কবাচক শব্দ গ. পরিমাণবাচক শব্দ ঘ. পূরণবাচক শব্দ ২৩. একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে? ক. অসমীকরণ খ. স্বরসংগতি গ. সমীভবন ঘ. বিপ্রকর্ষ ২৪. ‘ওকে বলাও না, না বলাও তা’-এখানে ‘ও’ অব্যয়টি কী অর্থে ব্যবহূত হয়েছে? ক. সম্ভাবনায় খ. হতাশা জ্ঞাপনে গ. তুলনায় ঘ. সংযোগ অর্থে ২৫. নিত্য সমাসের উদাহরণ কোনটি? ক. উপনদী খ. নরপশু গ. গ্রামান্তর ঘ. মনমাঝি ২৬. বাক্যস্থিত সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা এক বা অভিন্ন হলে তাকে কী বলে? ক. এক কর্তা খ. অসমান কর্তা গ. শর্তাধীন কর্তা ঘ. নিরপেক্ষ কর্তা ২৭. নিচের কোন ধাতুটির মূলস্বর ‘আ’-কারান্ত? ক. শেখো খ. যেতো গ. শোনেন ঘ. দিতাম ২৮. সাধারণত পত্রের দুটি অংশ থাকে-এগুলো কী? ক. প্রেরক ও প্রাপকের ঠিকানা খ. শিরোনাম ও পত্রগর্ভ গ. লেখকের স্মারক ও নাম ঘ. প্রেরকের ঠিকানা ও শিরোনাম ২৯. Fortune favours the brave. এর সঠিক অনুবাদ কোনটি? ক. ভাগ্যবান হতে সাহসী হওয়া চাই খ. ভাগ্য সাহসীদের অনুগ্রহ করে গ. ভাগ্য সাহসীদের পক্ষে ঘ. সৌভাগ্যবানদের অধিকারীরা সাহসী ৩০. ‘মেধাবী’-এর প্রকৃত প্রত্যয় কোনটি? ক. মেধা+আবী খ. মেধা+বিন্ গ. মেধা+ইন ঘ. মেধা+বি উত্তর :১৬. ঘ ১৭. ঘ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. গ ২২. গ ২৩. খ ২৪. গ ২৫. গ ২৬. ক ২৭. খ ২৮. খ ২৯. গ ৩০. খ পদার্থবিজ্ঞান মো.মনসুর আলী জু.প্রভাষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ, ঢাকা অধ্যায় :আলো ১। বর্ণালীতে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ- ক) গামা খ) অতি বেগুনি গ) অবলোহিত ঘ) বেতার ২। আইনস্টাইন নোবেল পুরস্কার পান কোন সালে? ক) ১৯০৫ খ) ১৯৭৪ গ) ১৯২১ ঘ) ১৯০৬ ৩। বৈদ্যুতিক চুলা থেকে বিকীর্ণ শক্তি- ক) রাডার খ) বেতার গ) বেগুনী ঘ) অবলোহিত ৪। 25m2 ক্ষেত্রফল বিশিষ্ট এবং 5m ব্যাসার্ধের গোলক লম্বক ঘনকোণের মাত কত স্টেরেডিয়ান ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪ ৫। 200Cd দীপন ক্ষমতার একটি বাতি 10m দূরে রাখলে ঐ পৃষ্ঠের দীপন তীব্রতা- ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ৬। একটি সমতল দর্পন আলো প্রতিফলন করে ক) ৩০% খ) ৩৫% গ) ৪০% ঘ) ৫০% ৭। একটি দর্পনে ৬০০ কোনে আলো আপতিত হলে প্রতিফলন কোনের মান- ক) ৩০০ খ) ৬০০ গ) ৭০০ ঘ) ৮০০ ৮। সমতল দর্পনে ৫ সে.মি দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে- ক) ৫ সে.মি খ) ১০ সে.মি গ) ১৫ সে.মি ঘ) ২০ সে.মি ৯। একটি গোলকীয় দর্পনের বক্রতার ব্যাসার্ধ্য ১০ সে.মি হলে ফোকাস হবে ক) ১০ খ) ২০ গ) ৫ ঘ) ৩০ ১০। ১০ সে.মি একটি বস্তু একটি গোলকীয় দর্পনে কেন্দ্রে অবস্থিত হলে এর আকৃতি হবে ক) ৪০ সে.মি খ) ৩০ সে.মি গ) ২০ সে,মি ঘ) ১০ সে.মি ১১। ২০ সে.মি লক্ষ্য বস্তুটি গোলকীয় দর্পনে প্রধান ফোকাস ও মেরুর মধ্যে হলে বস্তুর আকৃতি হতে পারে- ক) ১৮ সে.মি খ) ১৬ সে.মি গ) ২০ সে.মি ঘ) ২৫ সে.মি ১২। একটি গোলকীয় দর্পনের সামনে একটি ১০ সে.মি বস্তু রাখলে এটি ৫গুন বিবর্ধিত হলে এর প্রতি বিম্ভের আকার হবে- ক) ৫০ সে.মি খ) ২ সে.মি গ) ১৫ সে.মি ঘ) একটি ও নয়। ১৩। অবতল দর্পনে কোনটি পরীক্ষা করা যায় না- ক) চোখ খ) নাক গ) গলা ঘ) মস্তিস্ক ১৪। রাস্তার লাইট কোন দর্পন ব্যবহূত হয়? ক) উত্তল খ) অবতল গ) সমতল ঘ) ক ও খ ১৫। নিম্নের কোন আলোতে সঠিক প্রতিসরনাঙ্ক নির্ণীত হয় না ক) বেগুনী খ) নীল গ) সবুজ ঘ) সাদা ১৬। পানির প্রতি সরনাঙ্ক কত? ক) ১.৩০ খ) ১.৪১ গ) ১.৩৩ ঘ) ১.৫০ ১৭। বরফের প্রতিসরনাঙ্ক কোন বর্ণে বেশী হবে- ক) লাল খ) নীল গ) সবুজ ঘ) বেগুনি ১৮। নিম্নের কোনটিতে আলোকীয় ঘনত্ব কম? ক) বরফ খ) পানি গ) কেরোসিন ঘ) বেনজিন ১৯। প্রতি সরনাঙ্ক কোনটির ওপর নির্ভরশীল ক) আপতন কোণ খ) প্রতিসরণ কোণ গ) আলোক বর্ণ ঘ) ক ও খ ২০। হীরকের ক্ষেত্রে আলো হীরক থেকে কত কোণে হালকা মাধ্যমে আপতিত হলে তা অধিকতর চক চক করবে- ক) ২৪০ খ) ২০০ গ) ১৫০ ঘ) ৩০০ উত্তরমালা:১.ক২.ক৩.ঘ৪.ক৫.ক৬.গ৭.খ৮.ক৯.গ১০.ঘ১১.ঘ১২.ক১৩.ঘ১৪.ক১৫.ঘ১৬.গ১৭.ঘ ১৮.ক১৯.গ ২০.ঘ