আমার লেখা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২০:১২
পরীক্ষার উপযোগী নিচের আবেদনপত্রটি তৈরি করে পাঠিয়েছে ফরিদ উদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়, আজিমপুর, ঢাকার অষ্টম শ্রেণির শিক্ষার্থী কামরুল হাসান তাং- ১২-০৯-২০১২ মাননীয় প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়, আজিমপুর ঢাকা। বিষয়: বিনা বেতনে পড়ার আবেদন। মহোদয়, সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র। আমার বিধবা মা একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। আমার আরও দুই বোন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আমাদের পরিবারে উপার্জনক্ষম আর কেউ না থাকায় মায়ের অবসরকালীন ভাতার সাহায্যে সংসার খরচ ও লেখাপড়ার খরচ চালানো খুবই দুঃসাধ্য। উল্লেখ্য, মেধা অনুসারে আমি প্রথম স্থান অধিকার করে যথাক্রমে সপ্তম ও অষ্টম শ্রেণিতে উন্নীত হই এবং আপনার স্কুলের জন্য সম্মান বয়ে আনি। অতএব, বিনীত প্রার্থনা আমাকে আপনার শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা বেতনে পড়ার সুযোগ দেয়ার জন্য সবিনয় আবেদন জানাচ্ছি। বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র কামরুল হাসান অষ্টম শ্রেণি, ক্রমিক নং-১