ভাঙ্গুড়ার ইউনিয়ন স্কুলে প্লাটিনাম জুবিলি উদযাপন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২১:০০
বিপুল উত্সাহের সাথে বৃহস্পতিবার পাবনার ভাঙ্গুড়া ইউনিয়ন হাই স্কুলের ৭৫ বছর পূর্তিতে বিদ্যালয় প্রাঙ্গণে উদযাপিত হয় প্লাটিনাম জুবিলি। উদ্বোধন করেন এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র মোঃ মকবুল হোসেন এমপি। প্রধান অতিথি ছিলেন আরেক প্রবীণ ছাত্র প্রাক্তন সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত এক্রিডিটেশন বোর্ডের চেয়ারম্যান মোঃ ময়েন উদ্দিন মিয়াজী । উদযাপন কমিটির সভাপতি আব্দুল জাব্বার ছানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র সাবেক অধ্যক্ষ প্রফেসর বয়েন উদ্দিন, ডাঃ খলিলুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডাঃ আনছার আলী, অধ্যাপক প্রফেসর ডঃ আবু হোসেন সিদ্দিকী, প্রাক্তন শিক্ষক এফ রহমান ও মোহাম্মদ আলী, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ, হাজী জামাল উদ্দিন, ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান, ভাঙ্গুড়া ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাইদুর রহমান, মোঃ লোকমান হোসেন, নুরমোজাহিদ স্বপন প্রমুখ। এর আগে বিশেষ গ্রাউন পরিহিত প্রাক্তন শিক্ষার্থীদের একটি আনন্দ র্যালি ভাঙ্গুড়া উপজেলা সদর প্রদক্ষিণ করে। সহস াধিক নবীন ছাত্র-ছাত্রীদের সাথে প্রায় ৫শ প্রবীণ শিক্ষার্থী প্লাটিনাম জুবিলিতে অংশ নেন।