ভোলায় পদযাত্রা সঙ্গি এভারেষ্ট বিজয়ী মুহিত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২১:০২
“গড়ার শক্তি অল্পও ভাল - সংরক্ষণের চেষ্টা স্বল্পও ভাল - সত্যের আলো ক্ষীণ হলেও ভাল” এই শ্লোগান সামনে রেখে বৃহস্পতিবার সকাল ৮ টায় একদল তরুণ ২৫ কিলোমিটার পদযাত্রায় নামে। এ সময় পদযাত্রায় অংশগ্রহণকারীরা পথে পথে তরুণদের মাদকমুক্ত থাকা, সুস্থসবল দেহ গঠন, দুর্নীতি ও মিথ্যাচার বন্ধ, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণসহ খেলাধুলার প্রতি উত্সাহ জোগান। এ পদযাত্রার পুরোভাগে ছিলেন বিশ্বের সর্বোচ্চ আটটি পর্বত শৃঙ্গের তিনটিতে আরোহণকারী বাঙালি পর্বতারোহী এমএ মুহিত। এ্যাডভেঞ্চার ক্লাব অব ভোলা এ পদযাত্রার আয়োজন করেছে। পদযাত্রাটি বেলা ১টায় বোরহানউদ্দিন উপজেলা সদর গিয়ে শেষ হয়।