ফরিদপুরের কলেজ ছাত্র ১৯ দিন নিখোঁজ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২১:০২
ফরিদপুরের সরকারি রাজন্দ্র কলেজের ইংরেজি বিভাগের ১ম বর্ষের ছাত্র আবদুল আহাদ সিদ্দিকী (২০) গত ১৯ দিন যাবত নিখোঁজ। ৯ ডিসেম্বর ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার রবিন ছাত্রাবাস থেকে গাজীপুরে যাওয়ার কথা বলে বের হওয়ার পর থেকেই তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ কলেজ ছাত্র আহাদ চরভদ্রাসন উপজেলা সদরের লোহারটেক গ্রামের মোঃ আবুল খায়েরের ছেলে। এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, ১২ ডিসেম্বর আহাদের দুই সহপাঠীর মোবাইলে আহাদের ব্যবহূত মোবাইল ০১৮৩৫৩৭৩৫৩২ থেকে আহাদকে হত্যা করা হয়েছে বলে দুটি ক্ষুদে বার্তা পাঠানো হয়। নিখোঁজের পিতা আবুল খায়ের জানান, প্রায় ৮ মাস আগে একই কলেজের এক সহপাঠীকে আহাদ ৩৫ হাজার টাকা ধার দেয়। এ পাওনা টাকা বার বার চেয়েও সে ফেরত পায়নি।