জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি জোতকার্ত্তিক গ্রামের হাসানুর রহমানের মেয়ে হিয়াতুন্নেসা (১৪) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে জোতকার্ত্তিক বি এন উচ্চ বিদ্যালয় থেকে এবারের জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
নিহতের চাচা তাহাসিন আলী জানান, বৃহস্পতিবার স্কুলের জেএসসি পরীক্ষার ফলাফলে তার রোল নম্বর না দেখে সরাসরি বাড়ি চলে যায়। এরপর বিকাল ৫টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ সময় তার মা বাড়ির বাইরে ছিল।
