বিএনপি নেতাদের মুক্তি দাবিতে মুজিবনগরে বিক্ষোভ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২১:০৭
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল আওয়াল, সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আসাদুজ্জামান বাবলু, গাংনী পৌরসভার কাউন্সিলর কামরুজ্জামান ডাবলু ও ইনছারুল হকের মুক্তির দাবিতে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার মেহেরপুরের মুজিবনগরে বিক্ষোভ মিছিল হয়। মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক মাস্টার, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম উপস্থিত ছিলেন।