মাহমুদুল হাসান
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নি ডাক্তার মাহমুদুল হাসান (২৫) জটিল কিডনি রোগে আক্রান্ত। তার কিনডি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। এ জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তার দরিদ্র পিতা ছেলের চিকিত্সার জন্য সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:সানজিদা আফরিন নিপু, ডাচ্ বাংলা ব্যাংক লিঃ, হিসাব নং-১২৭.১০৫.২৫৫৫৯। ফোন: আবুল হোসেন, ০১৭১৮৭৬৮৮৭৬।
হোসেনুজ্জামান রাব্বানী
শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র এসএসসি পরীক্ষার্থী হোসেনুজ্জামান রাব্বানী ক্যান্সারে আক্রান্ত। ডাক্তার বলেছেন, তার ক্যান্সার প্রাথমিক পর্যায়ে। সুচিকিত্সা পেলে তার সুস্থ হবার সম্ভাবনা আছে। কিন্তু এ জন্য প্রচুর অর্থের প্রয়োজন। রাব্বানীর দরিদ্র পিতা ছেলের চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা-লুত্ফর রহমান, হিসাব নং-১৩৪০০০০০৬১৯৫৫, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, বেগম রোকেয়া সরণী শাখা, ঢাকা। মোবাইল-০১৯১৫২৯৮৮০৪।
