মাহি করিম
এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মহানগর আইডিয়াল স্কুল ঢাকা থেকে মাহি করিম গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে দৈনিক ইত্তেফাকের সহ-সম্পাদক মোঃ রেজাউল করিম বাবুল ও খাদিজা আক্তারের পুত্র। তার দাদা ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আশ্রাফ আলী মোল্লা।
মাহবুবা রেজভীন (মাহী)
বাড্ডার সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্রী মাহবুবা রেজভীন (মাহী) প্রাথমিক শিক্ষা সমাপনীতে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো:মাহফুজুর রহমান ও মাতা সালেহা বেগম।
সিয়াম আহমেদ অন্তর
সিয়াম আহমেদ অন্তর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) ন্যাশনাল আইডিয়াল স্কুল থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার পিতা মেজবাহ্ উদ্দিন আহমেদ একজন ব্যবসায়ী, মাতা সালমা আহমেদ গৃহিণী।
শাদাব জাহিন সরকার
শাদাব জাহিন সরকার (আবির) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (ইংরেজী ভার্সন) সাউথ পয়েন্ট স্কুল ও কলেজ (মালিবাগ শাখা) থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা জাকির সরকার (বিপুল) একজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও মাতা শায়লা রহমান গৃহিণী।
স্বস্তিকা কুন্ডু সমু
পাবনায় ঈশ্বরদী সবুজ কুঁড়ি কিন্ডার গার্টেনের ছাত্রী স্বস্তিকা কুন্ডু সমু প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সমু’র বাবা দৈনিক ইত্তেফাকের ঈশ্বরদীস্থ সংবাদদাতা স্বপন কুমার কুন্ডু এবং মা দাশুড়িযা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অঞ্জনা কর্মকার।
মো: উসমান হোসাইন অপু
মো: উসমান হোসাইন অপু জেএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো: উসমান হোসাইন অপু ব্যবসায়ী মো: কুদ্দুছ মিয়া ও গৃহিণী নাছিমা আক্তারের দ্বিতীয় পুত্র।
