আহসান হাবীব কোন কলেজে আইএ পর্যন্ত অধ্যয়ন করেন?

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২০:২০

আমি কোনো আগন্তুক নই

 আহসান হাবীব

১। শঙ্করপাশা গ্রামে কোন কবি জন্মগ্রহণ করেন?

(ক) শামসুর রাহমান       

(খ) আল মাহমুদ             

(গ) আহসান হাবীব         

(ঘ) সৈয়দ আলী আহসান

২। আহসান হাবীব কোন কলেজে আইএ পর্যন্ত অধ্যয়ন করেন?

(ক) ঢাকা কলেজে                                     (খ) ব্রজমোহন কলেজে

(গ) তিতুমীর কলেজে      

(ঘ) বরিশাল সিটি কলেজে

৩। কর্মজীবনে আহসান হাবীব কী ছিলেন?

(ক) শিক্ষক            (খ) ব্যবসায়ী

(গ) সরকারি কর্মকর্তা

(ঘ) সাংবাদিক

৪। ‘রাত্রিশেষ’ কোন ধরনের রচনা?

(ক) উপন্যাস    (খ) কাব্যগ্রন্থ                      

(গ) ছোটগল্প    (ঘ) কাব্যনাট্য

৫। কিসের অনুভূতি তুলনাহীন?

(ক) বাংলাদেশের

(খ) গ্রামবাংলার

(গ) বাংলায় কথা বলার

(ঘ) জন্মভূমির

৬। দেশকে অনুভব করলে কাকে আপন মনে হবে?

(ক) বাংলাকে

(খ) কবিকে                  

(গ) দেশের মানুষকে       

(ঘ) বাংলার প্রকৃতিকে

৭। গ্রামীণ জনপদের সঙ্গে কার জীবন বাঁধা?

(ক) কবির        (খ) জমিলার মার

(গ) মাছরাঙার  (ঘ) কৃষকের

৮। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন পাখির নাম উল্লেখ আছে?

(ক) কাক     (খ) বক      

(গ) শালিক  (ঘ) মাছরাঙা

৯। কবি কোন নিয়মে জন্মভূমিতে অবস্থান করেন?

(ক) বাস্তবিক  (খ) কল্পনায়                        

(গ) স্বাপ্নিক    (ঘ) স্বজ্ঞানে

১০। কিসের তারা সাক্ষী?

(ক) জমিনের 

(খ) চাঁদের

(গ) পূর্ণিমা রাতের তারা

(ঘ) আসমানের

১১।‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন বাগানের নাম আছে?

(ক) ফুলবাগান  (খ) গোলাপ বাগান (গ) বাঁশবাগান (ঘ) আমের বাগান

১২। কে কবিকে চেনে?

(ক) কাক       (খ) শালিক                          

(গ) জোনাকি  (ঘ) মাছরাঙা

১৩।  ‘আসমানের তারা সাক্ষী/সাক্ষী এই জমিনের ফুল।’-এই চরণদ্বয় দ্বারা বোঝানো হয়েছে-

(ক) ভক্তি   

(খ) অবজ্ঞা  

(গ) প্রকৃতির প্রতি শ্রদ্ধা  

(ঘ) সচেতনতা

১৪। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় ‘সাক্ষী’ দ্বারা বোঝানো হয়েছে-

(ক) প্রত্যক্ষদর্শী

(খ) দর্শক

(গ) সাক্ষ্যদাতা              

(ঘ) দেখাশুনা

১৫। ‘নিশিরাইত’ দ্বারা বোঝানো হয়েছে-

(ক) শেষ রাত                (খ) গভীর রাত      (গ) মধ্যরাত           (ঘ) ভোররাত

১৬। খোদার কসম আমি তোমাকে পছন্দ করি না।-উদ্দীপকটি কোন রচনার নৈকট্য লাভে সমর্থ?

(ক) মানুষ 

(খ) ঝর্ণার গান

(গ) আমি কোনো আগন্তুক নই

(ঘ) প্রাণ

উত্তর:

১.গ ২.খ ৩.ঘ ৪.খ ৫.ঘ ৬.গ ৭.ক ৮.ঘ ৯.গ ১০.ঘ ১১ গ ১২.ঘ ১৩.গ ১৪.গ ১৫.খ ১৬.গ