হিসাববিজ্ঞান বিষয়ের মডেল প্রশ্ন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১২, ১৯:৪২
হিসাববিজ্ঞান কামরুল হাসান দিপু প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ গ্রীনফিল্ড কলেজ, ঢাকা মডেল : দ্বিতীয় অংশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ মডেলের দ্বিতীয় অংশ দেয়া হলো। ২৫।মুনাফাজাতীয় খরচকে মূলধনজাতীয় খরচ এবং মূলধনজাতীয় হিসাবকে মুনাফাজাতীয় হিসাবে লেখাকে কী বলে? (ক) নীতিগত ভুল (খ) অনিচ্ছাকৃত ভুল (গ)অসাবধানতার ভুল (ঘ) সম্পূরক ভুল ২৬। একটি অস্থায়ী হিসাব- (ক) রেওয়ামিল (খ) উদ্ধৃতপত্র (গ) অনিশ্চিত হিসাব (ঘ) কোনোটিই নয় ২৭। রেওয়ামিলের উভয় দিক মিলে গেলেও যে সব ভুল ধরা পড়ে না সেগুলোকে বলা হয় রেওয়ামিলের- (ক) বৈশিষ্ট্য (খ) সীমাবদ্ধতা (গ) গুণাবলি (ঘ)সবকটি ২৮। রেওয়ামিল হিসাবচক্রের কোন স্তর/ধাপ? (ক) চতুর্থ স্তর (খ)তৃতীয় স্তর (গ)দ্বিতীয় স্তর (ঘ) প্রথম স্তর ২৯। রেওয়ামিল হলো ক্যাশ ও ব্যাংক ব্যালেন্স সহ খতিয়ান হিসাবের ডেবিট ক্রেডিট ব্যালেন্সগুলোর একটি তালিকা মাত্র-এটি কার মত? (ক) R.N. কার্টার (খ) এ. ডব্লিউ জনসন (গ) এল.সি.ক্রপার (ঘ) উইলিয়াম পিকলস ৩০কোন দফাটি রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় না? i.ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ii. খতিয়ানটি গাণিতিকভাবে শুদ্ধ হয়েছে iii. রেওয়ামিলটি গাণিতিকভাবে শুদ্ধ হয়েছে নিচের কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) ii ও iii ৩১। রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট যোগফল সমান হলে, আমরা ধরে নিতে পারি- i.জাবেদাটি গাণিতিকভাবে শুদ্ধ হয়েছে ii. খতিয়ানটি গাণিতিকভাবে শুদ্ধ হয়েছে iii. রেওয়ামিলটি গাণিতিকভাবে শুদ্ধ হয়েছে নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ৩২। সমন্বয় দাখিলা রেওয়ামিলে দেখানো হয় না, কারণ- i. রেওয়ামিলে দেখালে রেওয়ামিলের কলেবর বৃদ্ধি পাবে এজন্য ii. জাবেদা, খতিয়ান ও রেওয়ামিল তৈরীর পর সমন্বয় দাখিলা সৃষ্টির জন্য iii. সমন্বয় দাখিলা রেওয়ামিলে কোন প্রকার প্রভাবিত করতে পারে না নিচের কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও ii নিচের কেইস স্টাডিটি পড় এবং ৬৪ থেকে ৬৬ নং প্রশ্নের উত্তর দাও: খান ব্রাদার্সের হিসাবরক্ষক দৃতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে জাবেদা ও খতিয়ানের পর রেওয়ামিল তৈরি করেন। ডিসেম্বর মাসে হিসাবরক্ষক মি. করিমের নিকট থেকে প্রাপ্ত ১০,০০০ টাকা ভুলবশত মি. ওহিমের হিসাব কাতকে ক্রেডিট করেন। আবার আবু রকরের হিসাবকে ৫০০ টাকার স্থলে ৪০০ টাকা দ্বারা ডেবিট করেন এবং সুমনের হিসাবকে ৯০০ টাকার স্থলে ৮০০ টকা দ্বারা ক্রেডিট করেন। ৩৩। মি. করিমের নিকট থেকে প্রাপ্ত টাকা মি. ওহিমের হিসাবে ক্রেডিট করার যে ভুলটি হল তার নাম- (ক) করণিক ভুল (খ) পরিপূরক ভুল (গ)নীতিগত ভুল (ঘ)বাদ পড়ার ভুল ৩৪। আবু বকরের হিসাবকে ৫০০ টাকার স্থলে ৪০০ টাকা দ্বারা ক্রেডিট করেন এবং সুমনের হিসাবকে ৯০০ টাকার স্থলে ৮০০ টাকা দ্বারা ক্রেডিট করার ভুলকে বলা হবে- (ক) বাদ পড়ার ভুল (খ) পারিপূরক ভুল (গ)লেখার ভুল (ঘ)নীতিগত ভুল ৩৫। করণিক ভুলের কারণে- i.রেওয়ামিলের অমিল হয় ii. রেওয়ামিল মিলে যায় iii. উদ্ধৃত্তপত্র প্রভাবিত হয় নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ৩৬। রেওয়ামিলের ছকের সঙ্গে প্রায় সাদৃশ্য রয়েছে- (ক) জাবেদার ছকের (খ) খতিয়ানের ছকের (গ)চলমান জের ছকের (ঘ)বিক্রয় বইয়ের ৩৭। রেওয়ামিলের উভয় দিক মিলে গেলেও যে সকল ভুল ধরা পড়ে না, সেগুলোকে প্রদানত কয় ভাগে ভাগ করা যায়? (ক) ২ ভাগে (খ) ৩ ভাগে (গ)৪ ভাগে (ঘ)৫ ভগে ৩৮। রেওয়ামিল ও উদ্ধর্তপত্র সম্পর্কে উক্তিটি হল- i.এদের কোনোটিই হিসাব নং বরং বিবরণী ii. দুটি বিবরণই একটি নির্দিষ্ট দিনের জন্য iii. উছয়ের যোগফল অবশ্যই সমান হবে নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i ও ii (গ) i, ii, iii (ঘ) i ও iii ৩৯। ২০০৮ সালের ১০ জুন তারিখে কারবারে মোট দায় ৫০,০০০ টাকা জুন ১৫ তারিখে বাকীতে ক্রয় ৫,০০০ টাকা, জুন ১৫ তারিখে কারবারের অবস্থা- (ক) মোট দায় ৪৫,০০০ টাকা (খ) মোট সম্পদ ৫৫,০০০ টাকা (গ) মোট সম্পদ ৪৫,০০০ টাকা (ঘ)মোট দায় ৫৫,০০০ টাকা ৪০। বিক্রিত পণ্যের মূল্য নির্ধারণে অন্তর্ভুক্ত হয়- i.প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয়, মজুরি ইত্যাদি ii. সমাপনী মজুদ পণ্য, জাহাজ ভাড়া ইত্যাদি iii. বিক্রয় বাট্টা, বিক্রয় ফেরত ইত্যাদি নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii