সৃ জ ন শী ল ক র্না র

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১২, ১৯:৪৩
প্রিয় শিক্ষার্থীরা, Srijonshil.com রচিত সৃজনশীল লেসনে তোমাদের স্বাগতম। আজ আমরা গত মঙ্গলবারে প্রকাশিত সৃজনশীল প্রশ্নটির নমুনা উত্তর আলোচনা করবো এবং সেই সাথে নবম দশম শ্রেণির পরীক্ষার্থীদের অনুশীলনের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের একটি সৃজনশীল প্রশ্ন প্রকাশ করবো। এই লেসনটি তোমরা একযোগে পাবে www.Srijonshil.com ওয়েবসাইট ও তোমাদের পছন্দের দৈনিক ইত্তেফাকের অনুশীলন পাতায়। আজকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর (রসায়নবিজ্ঞান) নিচের ডায়াগ্রামটি লক্ষ করো ও প্রশ্নগুলোর উত্তর দাওঃ ক.কোন যৌগগুলোকে প্যারাফিন বলা হয়? খ.জৈব যৌগের প্রাচুর্যের কারণ ব্যাখ্যা করো। গ. প্রদত্ত ডায়াগ্রামটির A যৌগটি কী, নির্ণয় করো। ঘ. প্রদত্ত ক্ষেত্রে CH3-CH2-CH2-I থেকে C যৌগটি পাওয়ার যে দুইটি উপায় দেখানো হয়েছে তাদের মধ্যে উভয় ক্ষেত্রে NaOH যোগ করা সত্ত্বেও একটি ক্ষেত্রে একটি ধাপ বেশি লেগেছে কেন, বিশ্লেষণ করো। নমুনা উত্তর ক. অ্যালকেন যৌগসমূহকে প্যারাফিন বলা হয়। খ. কার্বন পরমাণুর একটি বিশেষত্ব হচ্ছে এটি একই মৌলের পরমাণুর মধ্যে বন্ধন সৃষ্টির মাধ্যমে বিভিন্ন দৈঘ্যের্র শিকল গঠন করতে পারে। একে ক্যাটেনেশন বলা হয়। এছাড়া কার্বন পরমাণুর যোজনী ৪। সুতরাং এটি নিজেদের মধ্যে একক, দ্বি- ও ত্রি- বন্ধন গঠন করার পরেও অন্যান্য মৌলের পরমাণুর সাথে যুক্ত হয়। এছাড়া জৈব যৌগে সমানুতা বিশেষভাবে পরিলক্ষিত হয়; অর্থাত্ একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন আণবিক গঠন বিশিষ্ট একাধিক যৌগের উপস্থিতি দেখা যায়। এ সকল কারণে জৈব যৌগের সংখ্যা খুব বেশি। গ. আমরা জানি, অ্যালকিনের সাথে এক অণু হাইড্রোজেন হ্যালাইড সংযুক্ত হয়ে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। এইক্ষেত্রে যেহেতু A যৌগটির সাথে HI যুক্ত হয়ে CH3-CH2-CH2-I (প্রোপাইল আইয়োডাইড) যৌগটি তৈরি হয়, সেহেতু A যৌগটি একটি তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন হবে। অর্থাত্ এই যৌগটি হবে প্রোপিন যার সংকেত CH3-CH=CH2 । এবং এর থেকে নিম্নোক্তভাবে CH3-CH2-CH2-I যৌগটি তৈরি হবে। ঘ. যদিও CH3-CH2-CH2-I থেকে C যৌগটি পাওয়ার উভয়ক্ষেত্রেই NaOH যোগ করা হয়েছে, কিন্তু একটি ক্ষেত্রে অ্যালকোহলীয় NaOH যোগ করা হয়েছে। অপরক্ষেত্রে জলীয় NaOH যোগ করা হয়েছে। প্রথম ক্ষেত্রে, যে বিক্রিয়াটি ঘটে সেটি নিম্নরূপঃ অর্থাত্ C যৌগটি হলো CH3-CH=CH2 (প্রোপিন)। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যে বিক্রিয়াটি ঘটে সেটি নিম্নরূপঃ অর্থাত্ B যৌগটি হলো CH3-CH2-CH2-OH (প্রোপানল)। এর থেকে C যৌগটি অর্থাত্ CH3-CH=CH2 পেতে হলে অতিরিক্ত গাঢ় H2SO4 যোগ করতে হবে এবং এইক্ষেত্রে নিম্নরূপ বিক্রিয়া ঘটবেঃ তাই বলা যায়, CH3-CH2-CH2-I থেকে উভয় উপরোক্ত উপায়েই CH3-CH=CH2 তৈরি করা গেলেও, দ্বিতীয় উপায়ে অ্যালকোহলীয় NaOH এর পরিবর্তে জলীয় NaOH ব্যবহার করাতে একটি ধাপ বেশি লেগেছে। আজকের সৃজনশীল প্রশ্ন (পদার্থবিজ্ঞান) নিচের উদ্দীপকটি লক্ষ করো ও প্রশ্নগুলোর উত্তর দাও ঃ T2 ১ম স্থান 0.35 s2 ২য় স্থান 0.40 s2 নিচে দুইটি স্থানে একটি নির্দিষ্ট সরল দোলকের (L = 0.25 m) জন্য T2 এর মান দেওয়া আছে। ক. G এর সর্বসম্মত মান কত? খ. সরল দোলকের ২য় সূত্রটি ব্যাখ্যা করো। গ. কোন স্থানে সরল দোলকটির কম্পাঙ্ক বেশি নির্ণয় করো। ঘ. “২য় স্থানটি ১ম স্থানটির উপরে অবস্থিত” - উক্তিটি প্রদত্ত তথ্যের আলোকে মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির সমাধান পাওয়া যাবে www.Srijonshil.com ওয়েবসাইট এবং মঙ্গলবারে দৈনিক ইত্তেফাকে। কিন্তু তোমার জানো, জাতীয়ভাবে নেয়া পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন কখনো কমন পড়বে না। এই ক্ষেত্রে দরকার পর্যাপ্ত অনুশীলন। সুতরাং পরীক্ষায় ভালো করতে হলে এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান না দেখে নিজেই উত্তর দেয়ার চেষ্টা করো এবং আমাদের দেয়া উত্তরের প্রেক্ষিতে নিজের উত্তরটি যাচাই করো। তোমাদের মতামত এই লেসনের ওপর তোমাদের মতামত লিখে পাঠাও নিচের ঠিকানায় ইমেইল:[email protected] মোবাইল :01681035797