স্টাডি সার্কেল

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১২, ১৯:৪৩
সৃজনশীল চর্চাক্ষেত্র, দক্ষতাবৃদ্ধি ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘জাগরণ’ নামে একটি স্টাডি সার্কেল গঠন করা হয়েছে। গঠিত সার্কেলের শিক্ষার্থীরা হলো- জামিয়া ইসলাম পুথি, সাদিয়া আফরনি, নাসরাত সুলতানা দিয়া, তানজিয়া আদরিন, মাইশা ইনতিসার জান্নাত, লুবিয়া কামরুন রেয়া, শ্রাবন্তী শৈলী, মাইশা মুমতাজ, মিনহাজ মাফিয়া মৌ, নওশিন শর্মিলী, সুমি আক্তার, মোছাঃ রুমানা আক্তার। ‘জাগরণ’ স্ট্যাডি সার্কেলটির সঞ্চালক হিসাবে যৌথভাবে দায়িত্বপালন করবেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রেখা রাণী দেবী এবং শিশু-সংগঠক, নাট্যকার ও নির্দেশক বাংলা প্রভাষক মোঃ আব্দুর রহিম ।