এ বছর সংগীতাঙ্গনের যে রেকর্ডগুলো সবার নজর কাড়তে সক্ষম হয়েছিল তারই মধ্যে অন্যতম একটি ছিল আমেরিকার জনপ্রিয় অল্টারনেটিভ ব্যান্ড ফ্লেমিং লিপসে্র একদিনে সবচেয়ে বেশি সংখ্যক কনসার্টে অংশ নেওয়ার রেকর্ডটি। এমটিভি ও মিউজিক অ্যাওয়ার্ডের অংশ হিসেবে দলটি আমেরিকার টেনেসির মেমফিসে তাদের প্রথম কনসার্টটিতে অংশ নেয়। আর সবশেষ কনসার্টটি তারা করে লুইজিয়ানার নিউ অরলিন্সে। এভাবে ২৪ ঘণ্টায় আমেরিকার মোট আটটি শহরে লাইভ পারফর্মেন্সের মাধ্যমে এই দলটি ভেঙে দেয় ২০০৬ সালে হিপ-হপ তারকা জে-জে’র করা ২৪ ঘণ্টায় সাতটি কনসার্টের পূর্বোক্ত রেকর্ডটি।
