বিশ্বব্যাপী এখন নানা ধরনের তথ্যের জন্য অন্যতম নির্ভরযোগ্য মাধ্যমের নাম সর্ববৃহত্ অনলাইন উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া। নানা ধরনের তথ্যে সমৃদ্ধ এই বিশ্বকোষে রয়েছে নানা ভাষায় ব্যবহারের সুবিধা। আর তাতে করে বিশ্বের প্রায় গুরুত্বপূর্ণ সব ভাষাতেই রয়েছে উইকিপিডিয়া। স্থানীয় ভাষাতে উইকিপিডিয়ার ব্যবহারও কম নয়। আর ভাষাগতভাবে বিবেচনা করলে একেক ভাষায় উইকিপিডিয়া ব্যবহারের প্রবণতাও ভিন্ন। যেমন, শেষ হতে যাওয়া ২০১২ সালে ইংরেজি উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি দেখা হয়েছে এর ফেসবুক বিষয়ক আর্টিকেলটি। অন্যদিকে উইকিপিডিয়া জাপানে সবচেয়ে বেশি দেখা হয়েছে একজন পর্ন অভিনেত্রীকে। ডাচ ভাষার উইকিপিডিয়াতে শীর্ষে ছিল চীনের একটি পাহাড় হুয়া শ্যান। এরকমভাবে একেক ভাষায় উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি খোঁজ করা আর্টিকেলগুলো বৈচিত্র্যময়।
