বাল্যবিয়ের দায়ে কনের বাবাকে দণ্ড

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২১:৫৮

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

গোয়ালন্দে রবিবার রাতে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে এফিডেভিট করে বিয়ে দেওয়ার দায়ে কনের বাবাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বাল্যবিয়ে দেওয়ার সহযোগিতা করার অপরাধে ওই কন্যা ও তার বোন, ভগ্নিপতিসহ পত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

স্থানীয়রা জানান, ওইদিন উপজেলার দৌলতদিয়া হোসেন মন্ডলপাড়ার ওই কিশোরীর (১৭) বিয়ে সম্পন্ন করার চেষ্টা হচ্ছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের এসআই শহর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করে দেন। এ সময় ওই কিশোরীর বাবা ও তার অন্যান্য আত্মীয়-স্বজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ওই জেলজরিমানা করেন।