ইরান বিরোধী একটি বিলে ওবামার স্বাক্ষর

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৩০
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ল্যাটিন আমেরিকায় ইরানকে প্রভাবমুক্ত রাখতে ইরান বিরোধী একটি বিলে সই করেছেন। এর মাধ্যমে ইরানকে প্রতিহত করতে পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে একটি নতুন রাজনৈতিক ও কূটনৈতিক কৌশলগত নীতি প্রণয়ন করা হবে। সংবাদ সংস্থা এএফপির খবরে এ কথা বলা হয়েছে। শুক্রবার এই বিলে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিলটির নাম হচ্ছে ‘পশ্চিম গোলার্ধে ইরানকে প্রতিহত করা’। কংগ্রেসে এটি পাস হয়েছে। এর ফলে পররাষ্ট্র দফতর বিভিন্ন স্থানে ইরানের উদ্দেশ্যমূলক উপস্থিতি এবং তাদের কর্মকাণ্ডের বিষয়ে ১৮০দিনের মধ্যে এ সংক্রান্ত পরিকল্পনা উন্নয়নে ব্যবস্থা নেবে। যদিও এ কৌশলগত দিকটি তাদের গোপনীয় থাকবে। তবে এটি কেবলমাত্র আইনপ্রণেতারাই জানতে পারবেন।