অধ্যাপক বজলুল মোবিন চৌধুরী
আজ ৩০ ডিসেম্বর, বিশিষ্ট শিক্ষাবিদ এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর উপাচার্য অধ্যাপক বজলুল মোবিন চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনার জন্য সকল শিক্ষার্থী, সহকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করা হয়েছে।
মো. আশরাফ আলী সরকার
নাটোরের বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মো. আশরাফ আলী সরকারের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রবিবার বাদ আছর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের ছাত্র-ছাত্রী, গুণগ্রাহী, বন্ধু-বান্ধব ও অন্যদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে দোয়া করার জন্য অনুরোধ করা হয়েছে।
