রাজীবপুরে মধু ভেবে বিষপান, মৃত ১

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৩৯
মধু ভেবে বোতলে রাখা বিষ মুড়ির সঙ্গে মিশিয়ে খাওয়া শুরু করে ৩ বোন। তাদেরকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বড় বোন শারমিন আক্তার (১৩) মারা যায়। অন্য দুই বোন চিকিত্সার পর সুস্থ্য হয়ে উঠে। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রৌমারী উপজেলার প্রত্যন্ত ছাট কড়াইবাড়ি গ্রামে।