মুন্সীগঞ্জ কেওয়ার স্কুলের শতবর্ষ পূর্তি
মুন্সীগঞ্জ প্রািতনিধি \ সদর উপজেলার কেওয়ার মিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি অনুষ্ঠানে নবীন-প্রবীণদের মিলন মেলায় এক বিশেষ পরিবেশ সৃষ্টি হয় শুক্রবার। স্কুলটির প্রাক্তন ছাত্র অবসরপ্রাপ্ত ভূমি মন্ত্রণালয়ের সচিব লুত্ফর রহমান ও উপসচিব আবুল মকসুদ অরুনসহ অনেক বিশিষ্ট ব্যক্তি সপরিবারে এসেছিলেন।
হালুয়াঘাট প্রেসক্লাবের নির্বাচন
হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা \ ২৮ ডিসেম্বর হালুয়াঘাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালন করেন নিখিল চন্দ্র সরকার ও সহকারী নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালন করেন সৈয়দ গুলজার আহমেদ নাঈম। নির্বাচনে সভাপতি পদে খালেদ আহমদ শামসুল আলম পনির-দৈনিক ইত্তেফাক, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক- দৈনিক জাহান নির্বাচিত হন।
চৌমুহনীতে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের অভিষেক
চৌমুহনী সংবাদদাতা \ শুক্রবার চৌমুহনী শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নোয়াখালী জেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি সুধির চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী মনিন্দ্র কুমার নাথ।
নরসিংদীতে পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি \ জেলা গোয়েন্দা পুলিশের এসআই সেলিম হোসেন ও তার সঙ্গীয় ফোর্স গত বৃহস্পতিবার রাতে নরসিংদী শহরের দত্তপাড়ার কামালউদ্দিনের ছেলে বাদল মিয়াকে (২৫) সন্দেহবশত আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেন। এ ব্যাপারে নরসিংদী সদর থানায় ডিবির এসআই সেলিম হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
কাহালু পূজা উদ্যাপন পরিষদের সম্মেলন
কাহালু (বগুড়া) সংবাদদাতা \ শুক্রবার বগুড়া কাহালু উপজেলা সনাতন সংঘ মন্দির চত্বরে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ বগুড়া জেলা সভাপতি অমৃত লাল সাহা।
চাটমোহরে ছাত্রদলের কর্মীসভা
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ পাবনা চাটমোহর উপজেলা ও পৌর ছাত্রদলের কর্মীসভা শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সবুজ সংঘ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি মো.সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে কর্মীসভার উদ্বোধন করেন পাবনা জেলা ছাত্রদলের সভাপতি মো. ইলিয়াস আহমেদ হিমেল রানা।
গোপালপুরে বৃত্তি প্রদান
গোপালপুর(টাঙ্গাইল) সংবাদদাতা \ লাইটহাউস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল ও বৃত্তি প্রদান অনুষ্ঠান শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আতাউর রহমান। বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, শিক্ষক লিয়াকত আলী, সাদিয়া ইসলাম মুন্নী এবং অভিভাবক দেলোয়ার হোসেন।
রায়গঞ্জে ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রায়গঞ্জে শীতার্ত দরিদ্রদের মাঝে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার রায়গঞ্জ পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে পৌর মেয়র মোশারফ হোসেন আকন্দ এলাকার ১৫০টি হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল ও গরম চাদর বিতরণ করেন।
স্বরূপকাঠিতে জেপি’র ইউনিয়ন সম্মেলন
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ জাতীয় পার্টি (জেপির) বলদিয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার রাজাবাড়ি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বলদিয়া ইউনিয়ন জেপির সাবেক সভাপতি মাস্টার মো.মোশাররফ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন স্বরূপকাঠি উপজেলা জেপির আহবায়ক মো. নাজমুল ইসলাম সাঈদ, যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম বাচ্চু, মো. মিরাজ হোসেন ফুয়াদ, জেপি নেতা প্রভাষক মো. আতিকুল ইসলাম, মাস্টার আবুল কালাম আজাদ ও মো. নোমান প্রমুখ।
কাশিয়ানীতে তাফসীর মাহফিল
কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা \ শনিবার কাশিয়ানী উপজেলার ছোটখারকান্দি ইত্তেফাক সংবাদদাতার বাড়িসংলগ্ন মসজিদ-ময়দানে দু’দিনব্যাপী কোরআন তাফসীর ও মাহফিল শুরু হয়েছে। কোরআনের তাফসীর করেন মোফাচ্ছের অধ্যাপক মাওলানা সেলিম জাহাঙ্গীর ।
বরিশালে কাউন্সিলরসহ আটক ৫
বরিশাল অফিস \ নগরীর কাশিপুরে আনন্দমেলার বিরুদ্ধে মানববন্ধন করতে গিয়ে বিসিসির কাউন্সিলর, ইউপি সদস্য ও ছাত্রলীগ নেতাসহ ৫ জন আটক হয়েছে র্যাবের হাতে । শুক্রবার জুম্মার নামাজের পর এলাকাবাসী আনন্দমেলা বন্ধের দাবিতে মানববন্ধন করে। পরে ঘটনাস্থলে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা উপস্থিত হয়ে মানববন্ধনে অংশ নেয়া বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর নিয়াজ মাহমুদ, কাশিপুর ইউনিয়নের ইউপি সদস্য জাকির হোসেন মাঝি, ৩০নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মেদ, রাশেদুল ইসলাম রাশেদসহ ৫ জনকে আটক করে।
ডুমুরিয়ায় শ্রমিক দলের মানববন্ধন
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা \ বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল আলম মনাসহ সারাদেশে আটককৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে গতকাল শনিবার ডুমুরিয়া উপজেলা সদরে মানববন্ধন ও পথসভা করে।
কোটালীপাড়ায় শিক্ষক সমিতির নির্বাচন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে গোপন ব্যালটের মাধ্যমে ৪৮২ জন শিক্ষক-শিক্ষিকা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । নির্বাচনে সভাপতি পদে কৃষ্ণকান্ত সরকার, সাধারণ সম্পাদক পদে কাজী সাফায়েত হোসেন নির্বাচিত হন।
আড়াইহাজারে ইসলামী সম্মেলন সমাপ্ত
গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার উপজেলার দাসিরদিয়া নেওয়াজিয়া মাদ্রাসা ও এতিমখানার ২ দিনব্যাপী ইসলামী সম্মেলন শুক্রবার সমাপ্ত হয়। আলহাজ্ব হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ বিন আ. রউফের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেয়ার সোসাইটির সভাপতি আবুল হোসেন, সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা বেলাল হোসাইন।
