জেএসসি পরীক্ষায় খারাপ করায় আত্মহত্যা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১২, ২১:৫৪
পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় হিয়াতুন্নেসা (১৪) নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে। সে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি জোতকার্ত্তিক গ্রামের হাসানুর রহমানের মেয়ে। জোতকার্ত্তিক বি.এন উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিল হিয়া। তার চাচা তাহাসিন আলী জানান, বৃহস্পতিবার বিকালে স্কুলের জেএসসি পরীক্ষার ফলাফলে তার রোল নম্বর না দেখে সে সরাসরি বাড়ি চলে আসে। এরপর বিকাল পাঁচটার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।