গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর বিকেবাড়ি এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড নামক ওই কারখানায় আগুন লাগে। গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু জাফর আহমেদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কারখানায় আগুনের সূত্রপাত হয়।
