মো. রাজীব হোসেন (১৮) দীর্ঘদিন ধরে অ্যাপ্লাস্টিক অ্যানি-মিয়ায় ভুগছেন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ ও হাস-পাতালের ৪ নম্বর ইউনিটের ২২০ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন রয়েছেন। তার বোনম্যারো প্রতিস্থাপন করতে হবে। এ জন্য দরকার প্রায় ৩০ লাখ টাকা। এজন্য সমাজের বিত্তবান মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা:সঞ্চয়ী হিসাব নম্বর চঞ্চল ৩৪০৯৮৬৭৯, জনতা ব্যাংক, শেরে-বাংলানগর শাখা, ঢাকা।
জাহানারা বেগম
অর্থের অভাবে চিকিত্সা করাতে পারছেন না ক্যান্সারাক্রান্ত অসহায় গৃহবধূ জাহানারা বেগম। চিকিত্সকরা জরুরি ভিত্তিতে জাহানারাকে ‘কেমো-থেরাপি’ দেয়ার পরামর্শ দিয়েছেন। এ জন্য অন্তত ৩ লাখ টাকা প্রয়োজন। নিজের চিকিত্সার্থে জাহানারা সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ দেলোয়ার হোসেন, অ্যাকাউন্ট নম্বর- ১০৫.১০১.৫০০৭৩০, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, মতিঝিল ফরেন এক্সচেঞ্জ শাখা, ঢাকা। মোবাইল: ০১৮১৮০৭৩৭৩৪।
জহুর লাল চৌধুরী
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুর লাল চৌধুরী গত ৩/৪ বত্সর যাবত্ জটিল রোগে ভুগছেন। তিনি চট্টগ্রাম পিপলস হাসপাতালে ডাঃ এম আর খানের অধীনে চিকিত্সাধীন আছেন। তার চিকিত্সার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তিনি সমাজের বিত্তবান ও রাজনৈতিক সহকর্মীদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:মিলন চৌধুরী এসবি একাউন্ট নং-২৮০০, ইউসিবিএল ব্যাংক, লোহাগাড়া, চট্টগ্রাম, মোবাইল-০১৮১৯৬৩০৩৯০।
