চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন আজ রবিবার সকাল সাড়ে ১১টায় ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি সাহিত্যিক সৈয়দ শামসুল হক। সম্মেলনের পরই উদ্বোধন করা হবে চট্টগ্রাম প্রেসক্লাবের ওয়েব সাইট। সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক রাশেদ রউফ আহবান জানিয়েছেন। এদিকে আগামীকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
