আনলিমা ইয়ার্ন ডাইং-এর ১০% লভ্যাংশ অনুমোদিত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ১৯:৪৬
আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের সপ্তদশ বার্ষিক সাধারণ সভা সম্প্রতি সাভারের কর্নপাড়াস্থ কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মাহমুদুল হক। সভায় ২০১১-২০১২ইং অর্থ বছরের জন্য ১০% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। -প্রেস বিজ্ঞপ্তি