‘এসো পৃথিবীকে সুন্দর করি’ এই থীম নিয়ে পাবনার চাটমোহরে গত ২৬-৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হলো ১৯তম উপজেলা স্কাউট সমাবেশ। বালুচর খেলার মাঠে সমাবেশের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. এ কে এম সামসুদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ ইশারত আলী, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, আঃ কাদের, রবিউল করিম, নুরুজ্জামান আলো, মোঃ মুক্তার হোসেন প্রমূখ। ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়।
