ভান্ডারিয়ায় সরকারি শীত বস্ত্র বিতরণ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:১০
জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার পিরোজপুরের ভান্ডারিয়ার ব্র্যাক হাউজে, গুচ্ছ গ্রাম, আদর্শ গ্রাম ও আশ্রয়নে বসবাসকৃত কয়েকশ শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে কম্বল ও চাদর বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর এর অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনোয়ার হোসেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান প্রমুখ।