টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি পদে খান মোহাম্মদ খালেদ (ইত্তেফাক), সাধারণ সম্পাদক পদে শামসাদুল আখতার শামীম (দিনকাল) নির্বাচিত হয়েছেন। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ নির্বাচনে সহ-সভাপতি কামনাশীষ শেখর ও এম এ সাত্তার উকিল, যুগ্ম সম্পাদক রেফাজুর রহমান এবং এহসানুল হক খান শাহীন, কোষাধ্যক্ষ মহব্বত হোসেন, ক্রীড়া সম্পাদক ইফতেখারুল অনুপম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অরণ্য ইমতিয়াজ, দপ্তর সম্পাদক আনোয়ার সাদাত্ ইমরান, কার্যনির্বাহী সদস্যরা হলেন আতাউর রহমান খান আজাদ, একরামুল হক খান তুহিন, কাজী জাকেরুল মওলা, হাবিব খান, আব্দুর রহিম নির্বাচিত হযেছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন আব্দুল হামিদ ভূইয়া, অ্যাডভোকেট আব্দুর রশিদ ও অ্যাডভোকেট নীহার সরকার। একই দিন সকালে আতাউর রহমান খান আজাদের সভাপতিত্বে ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
