দিনাজপুর প্রেসক্লাবের নতুন কমিটি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:১১
দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মোঃ মতিউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। নুরুল মঈন মিনু (দৈনিক কাঞ্চন) ও মির্জা মোঃ আশফাক হোসেন (আওয়ামী কণ্ঠ) সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। অপরাপর কর্মকর্তারা হলেন সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ কুমার, সহ-সাধারণ সম্পাদক কাজী তাজ-উল-সামস প্রিন্স, অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ আলী, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জিএম মাইনুদ্দিন হিরু, ক্রীড়া সম্পাদক মোঃ নুর ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আনিসুল হক সরদার জুয়েল ও নির্বাহী সদস্যগণ হচ্ছেন অধ্যাপক মুহাম্মদ মহসিন মিজানুর রহমান লুলু, মোঃ নুরুল হুদা দুলাল, মোঃ আসাদুজ্জামান আসাদ ও মোঃ সাদাকাত আলী প্রাপ্ত। মোট ৬০ জন সদস্যর মধ্যে ৫৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে বার্ষিক সাধারণ সভা ক্লাব ভবনে প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান লুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ কুমার এবং অর্থ সম্পাদক মোঃ নুরুজ্জামান বার্ষিক রিপোর্ট করেন।