হ্যাটট্টিক করলেন পে
স্পোর্টস রিপোর্টার
৭-১ গোলে কিরগিজস্তানকে হারিয়ে বঙ্গমাতা ফুটবলের ফাইনালে উঠেছে লাওস। আগামী ৪ মে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনাল। আজ বাংলাদেশ এবং মঙ্গোলিয়ার ম্যাচে নির্ধারণ হবে ফাইনালে লাওসের প্রতিপক্ষ।
লাওস প্রথম খেলায় ৫-০ গোলে মঙ্গোলিয়াকে দ্বিতীয় খেলায় ৬-০ গোলে তাজিকিস্তানকে হারিয়েছিল। লাওসের পে কাল কিরগিজস্তানের বিপক্ষে ৪ গোল করেছেন। টুর্নামেন্টে সব মিলিয়ে তার গোল ৮টি।
এছাড়াও কাল গোল করেছেন ভাদি ইনথিয়া, মনসিস সিসাকেথ, ল্যানয়-ভনসিংখাম। কিরগিজিস্তানের হয়ে ফুটবলার আসকারভো গোল করেছেন।
