কুড়িগ্রামে কুয়াশা

ট্রাক উল্টে এক জনের মৃত্যু

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:১৪
প্রচণ্ড শীত আর ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে রবিবার ভোরে ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের মাঠের পাড় নামক স্থানে গরুবাহী একটি ট্রাক খাদে পড়ে গরু ব্যবসায়ী সহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। নিহত গরু ব্যবসায়ী সিরাজগঞ্জ জেলার বোয়ালিয়া বাজারের মোকছেদ পোরা মানিকের পুত্র। এদিকে কুড়িগ্রামে শীতজনিত রোগে কুড়িগ্রাম সদর হাসপাতালে রবিবার ভোরে আতিকুর (৪ দিন) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই সদর হাসপাতালে চলতি মাসে শীতজনিত রোগে ২৫ জন শিশুসহ ৩২ জনের মৃত্যু হলো।