সংবাদ সংক্ষেপ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:১৪
নেত্রকোনায় মানববন্ধন নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলা শহরের পাশে একটি বাইপাস সড়ক নির্মাণ ও নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য শনিবার নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এআরএফবির উদ্যোগে মানববন্ধনে এলাকাবাসী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ গ্রহণ করেন। পঞ্চগড়ে শিক্ষক কল্যাণ সমিতির কমিটি গঠন পঞ্চগড় প্রতিনিধি \ মো. মাসুদ পারভেজ হিটলারকে আহবায়ক ও মো. আবু সাঈদকে সদস্য সচিব করে পঞ্চগড় সদর উপজেলা সহকারী শিক্ষক কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার পঞ্চগড় পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সভায় এই কমিটি গঠন করা হয়। মুন্সীগঞ্জে ডায়াবেটিক সমিতির কমিটি গঠন মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জে ডায়াবেটিক সমিতির কমিটি শনিবার ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট মুজিবুর রহমান পুনরায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন এ্যাডভোকেট শম হাবিবুর রহমান। ১১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী এই কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন এ্যাডভোকেট আশরাফ-উল-ইসলাম। ঠাকুরগাঁওয়ে নতুন সাপ্তাহিক ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও থেকে ‘সাপ্তাহিক উত্তর কথা’ নামে আরও একটি নতুন পত্রিকার সূচনা হলো। শনিবার ঠাকুরগাঁও প্রেসক্লাবে পত্রিকাটির প্রকাশনা ও মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রজেক্টরের মাধ্যমে পত্রিকাটির উদ্বোধন করেন। দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলা দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা,কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তিসংগ্রাম এবং সমাজতন্ত্রের মহান নেতা,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহের ২২তম মৃত্যুবার্ষিকী সোমবার ৩১ ডিসেম্বর-২০১২ থেকে ৬ জানুয়ারি-২০১৩ইং রবিবার পর্যন্ত সাতদিনব্যাপী দুর্গাপুর টঙ্ক স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে কমরেড মণি সিংহ মেলা অনুষ্ঠিত হবে। শালিখা হাসপাতালের এক্স-রে মেশিন অকোজো শালিখা (মাগুরা) সংবাদদাতা \ ৫০ শয্যার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল বিভাগের এক্স-রে মেশিনটি ৪ বছর যাবত্ পড়ে থেকে অকেজো হওয়ার উপক্রম হলেও এটি স্থাপনের জন্য কোন উদ্যোগ নেই। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে ২০০৮ সালের মে মাসে স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ভাণ্ডার থেকে ডেন্টাল বিভাগের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হয়। কমলনগরে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল কৃষকের ধান রামগতি সংবাদদাতা \ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মোঃ গাজী নামের এক দরিদ্র কৃষকের ধান পুড়িয়ে দিয়েছেন দুর্বৃত্তরা। এতে করে ওই কৃষকের প্রায় ২০ মণ ধান পুড়ে নষ্ট হয়ে যায়। মোঃ গাজী জানান, চলতি মৌসুমে চার একর জমিতে তিনি আমন ধান বর্গা চাষ করেন। শুক্রবার সারাদিন ক্ষেতে ধান মাড়াই শেষে ৫০ মণ ধান বাড়িতে নিয়ে যান। বাকি প্রায় ২০ মণ ধান ক্ষেতে খড় দিয়ে ঢেকে রাখেন। নীলফামারী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নীলফামারী প্রতিনিধি \ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কৃষক দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ফরহানুল হক, জহুরুল আলম প্রমুখ। ভালুকায় কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভালুকা সংবাদদাতা \ উপজেলা বিএনপির সভাপতিসহ ৩৪ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে রবিবার ভালুকায় পালন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী। দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় পৌর কৃষকদল সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন আহাম্মেদ, আবুল হাসেম, অধ্যাপক হাদিছুর রহমান, আনোয়ার উদ্দিন আহাম্মেদ। রায়পুরায় ৩ প্রাইভেট ক্লিনিকের জরিমানা রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরায় অভিযান চালিয়ে তিনটি প্রাইভেট ক্লিনিকের প্রত্যেককে ৫ হাজার করে নগদ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি মোঃ সফিকুল ইসলাম ক্লিনিকগুলোর বিভিন্ন অনিয়মের অভিযোগে এ জরিমানা আদায় করেন। আড়াইহাজারে মহাসড়ক অবরোধ গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার উপজেলার পাঁচরুখী -বান্টি এলাকার শত শত জনতা গতকাল রবিবার পাঁচরুখী সোনাখালী খাল রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ, মহাসড়ক অবরোধ করে রাখেন। সমাবেশে সভাপতিত্বে করেন এলাকাবাসীর পক্ষে জজ মিয়া। বক্তব্য রাখেন হাফিজুল ইসলাম. পনির মেম্বার। উখিয়ায় সন্ত্রাসীর এক বছরের সাজা উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা\ কক্সবাজারের উখিয়ায় একাধিক মামলার আসামি মদ্যপায়ী সন্ত্রাসীকে পুলিশ শনিবার রাতে গ্রেপ্তার করে। রবিবার তাকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর আদালতে হাজির করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম তাকে এক বছরের সাজা প্রদান করেন। পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করেছে। মিরসরাইয়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা মিরসরাই সংবাদদাতা \ অ্যাকটিভেইটিং ভিলেজ কোর্ট ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে মিরসরাইয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার মিরসরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট- (ব্লাস্ট)। কিশোরগঞ্জে ব্র্যাকের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কিশোরগঞ্জ প্রতিনিধি \ ব্র্যাকের এডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এডিপি) উদ্যোগে গতকাল রবিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কিশোরীদের প্রতিভা অন্বেষণে সংগীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা ব্র্যাক প্রতিনিধি প্রবাল কুমার সাহা আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার বিভিন্ন কিশোরী ক্লাবের মোট ৪৪ জন কিশোরী প্রতিযোগী অংশ নেয়। কাউখালীতে মহিলা পরিষদের মতবিনিময় কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালীতে রবিবার বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালী করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজারে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী কক্সবাজার প্রতিনিধি \ কক্সবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কক্সবাজার জেলা শাখা কৃষক দল জেলা বিএনপি কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল। জেলা কৃষক দল সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুত্ফুর রহমান কাজল। বাসাইলে বিএনপির জনসভা বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা \ শনিবার টাঙ্গাইলের বাসাইল উপজেলার সুন্যা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট আহমেদ আযম খান।