রাতুলকে জরিমানা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:৩৪
মাঠে অখেলোয়াড়োচিত আচরণের কারণে শাস্তি পেতে হলো ওয়ালটন মধ্যাঞ্চলের ব্যাটসম্যান আসিফ আহমেদ রাতুলকে। শাস্তি হিসেবে তার ম্যাচ ফি থেকে ১০ শতাংশ কেটে নেয়া হবে। গতকাল রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ ও শেষ দিনে মধ্যাঞ্চলের দ্বিতীয় ইনিংসে আউটের পর আম্পায়ারদের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাতুল। ম্যাচ শেষে ম্যাচ রেফারি রকিবুল হাসান তাকে এই শাস্তি দেন। উল্লেখ্য, ওয়ালটন মধ্যাঞ্চলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকেও একই কারণে ২০ শতাংশ ম্যাচ ফি কর্তন করা হয়েছিল।