শিল্পাচার্য জয়নুল আবেদিন, কবি জসীমউদ্দীন এবং বিজ্ঞান লেখক ডঃ আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিনের জন্মজয়ন্তী উপলক্ষে গত ২৯ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে দশটায় কচি-কাঁচার মেলা প্রাঙ্গণে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্বোধন করেন মেলার সহ-সভাপতি কবি রবিউল হুসাইন। আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কাজী রোজী, কাজী মদিনা, সৈয়দ শহীদুল ইসলাম নাজু, ঝর্ণা সরকার, তামান্না সরোয়ার নীপা ও সাকিলা মতিন মৃদুলা। বিজ্ঞান বিষয়ক রচনা প্রতিযোগিতা ২৯ ডিসেম্বর শনিবার বিকেল তিনটায় কচি-কাঁচা ভবনে আয়োজন করা হয়। বিজ্ঞান বিষয়ক রচনা প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সায়েদুর রহমান, এ.টি.এম শামসুর রহমান ও এনামুল হক খান। ৪ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী এ,এইচ মাহমুদ আলী। -প্রেস বিজ্ঞপ্তি
