শোক সংবাদ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:৪৭
তালেব মন্ডল গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আলহাজ্ব আবু তালেব মন্ডল শনিবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বগুড়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ২ স্ত্রী, ৬ পুত্র ৩ কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মকছেদুল হক মনি বাগেরহাটের বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মকছেদুল হক মনি (৭৪) রবিবার খুলনার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি লিভার ও জন্ডিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি পুত্র কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মোঃ সাইফুল ইসলাম সিকদার ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরের বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম সিকদার (৫২) রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ১ কন্যা রেখে গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।