৬ দফা দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন পালন করেছ আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার সকালে থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি থেকে শিক্ষার্থীরা অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, ছাত্র-ছাত্রী হয়রানি মুক্ত ক্যাম্পাস, সেশনজট মুক্ত, ১০ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, সকল ব্যর্থ প্রশাসনিক কর্তা ব্যক্তিদের পদত্যাগসহ ৬ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়। অন্যথায় কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দেয় তারা।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে ভিসিকে অবরুদ্ধ করে আন্দোলন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্ধ্যায় এক জরুরি বৈঠক করে। বৈঠকে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার ও ক্যাম্পাস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
ইত্তেফাক/বিএএফ
