চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৩-এর নির্বাচন আজ সোমবার। বিশ্ববিদ্যালয় এ বছর নির্বাচনে ১১টি পদে মোট ৩১ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরই মধ্যে নির্বাচনে অগ্রিম ভোট পড়েছে ১২১টি।
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এম গফুর জানান—এ বছর নির্বাচনে ১১টি পদে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল ১১টি পদেই প্রার্থী দিয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন পরিষদ সভাপতি পদসহ ৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ ছাড়া বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল ১১টি পদেই প্রতিদ্বন্দ্বিতা করবে।
