আজ সোমবার ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন হওয়ায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে ব্যাংক হলিডে পালন করা হবে। ব্যাংকগুলো খোলা থাকলেও কোনো প্রকার লেনদেন হবে না। সারাবছরের লেনদেনের হিসাব মিলাতেই প্রতিবছরের এই দিনে ব্যাংক হলিডে পালন করা হয়। এইসঙ্গে দেশের দুই শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগাং স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয়ই বন্ধ থাকবে।
