সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় আদালত পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়ায় সন্তোষ প্রকাশ করেছে সৌদি আরব। গতকাল রবিবার দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় দেয়ার পর সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল বুসাইরি সাংবাদিকদের প্রতিক্রিয়ায় বলেন, এই হত্যা মামলায় ন্যায় বিচার পাবার ব্যাপারে বাংলাদেশ সরকারের উপর আমাদের আস্থা ছিল। এখন আমরা প্রত্যাশিত ন্যায় বিচার পেয়েছি। এখন রায় বাস্তবায়নের জন্য অপেক্ষা করছি। আমরা চাই রায় দ্রুত বাস্তবায়ন হোক।
