Gemini
[ মে ২১ - জুন ২০ ]
শাসক গ্রহ :বুধ।
সংখ্যা :৫।
বৈশিষ্ট্য :বাতাস।
রং :হালকা সবুজ, আকাশি, ক্রিম, কমলা ও লাল।
ধাতু :রুপা ও প্লাটিনাম।
রত্ন :পান্না, ফিরোজা, জেড ও বেরিল।
দিন :বুধবার।
মিথুন ব্যক্তিত্ব
কাজী নজরুল ইসলাম, শেখ সাদী, ইয়েটস, পুশকিন, রাজা রামমোহন রায়, এমারসন, চার্লস রিড, রানি ভিক্টোরিয়া, মার্শাল টিটো, চে গুয়েভারা, নিকোল কিডম্যান, মেরিলিন মনরো, ফেরদৌসি মজামদার, কবরী সারওয়ার, ফররুখ আহমদ, সানাইল্লাহ নূরী।
জে নে নি ন আ প নি কে ম ন মি থু ন ?
মিথুন তার জামাকাপড়, চাকরি, ভালোবাসা কিংবা বাসস্থান তার মনের ভাবের মতোই যখন তখন বদলে ফেলতে পারে। এটাই হতে পারে মিথুন রাশির জন্য প্রথম বাক্য। মিথুন পুরুষ বা নারী সবাই রক্ষণশীল। পুরোনো আমলের কথাবার্তা কিংবা ব্যক্তিদের ব্যাপারে, কিংবা যারা কোনো একটা অবস্থানে দাঁড়িয়ে নিজেদেরকে মেনে নিতে পারে না তাদের ব্যাপারে খুবই অধৈর্য গোছের। মিথুনেরা সাধারণত অন্যদের তুলনায় আকর্ষণীয়ভাবে চিকন, লম্বা, প্রাণশক্তিপূর্ণ হয় যদি না তাদের উপর গ্রহ-নক্ষত্রের নেতিবাচক প্রভাব থাকে। তাদের অনেকের মধ্যেই একটা ছোট এবং তীক্ষ বৈশিষ্ট্য থাকে যেন তারা কোনো একটা নাটকের বিশেষ একটি চরিত্রের অতিথি শিল্পী। তাদের অনেকের চোখ আবার বাদামী। মিথুনেরা তাদের চোখ কয়েক সেকেন্ডের বেশি কোনো কিছুতে স্থির রাখতে পারে না। বস্তুত, তাদের সতর্ক, সদা-চঞ্চল চোখগুলোই হয়তো তাদেরকে চিনবার সহজতম উপায়। মিথুনদেরকে কোনো মানসিক ক্ষিপ্রতার চ্যালেঞ্জ করাটা সম্পূর্ণ বৃথা, কেননা তারা কথা দিয়ে নিজেদেরকে খুব ভালোই প্রমাণ করতে পারে আর খুব সহজেই সে করতে পারে। তারা নিজের পায়ে দাঁড়ানো অবস্থায় কিংবা অন্য যেকোনো অবস্থায়ই খুব তীক্ষভাবে বিদ্রূপাত্মক হতে পারে, আর তারা চালাকিতে প্রায় সবাইকেই ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য রাখে। কিছু কিছু মিথুন জাতক-জাতিকারা অন্য যারা ধীর-স্থিরভাবে চিন্তা করে অভ্যস্ত তাদেরকে নিজেদের ক্ষীপ্র মানসিক ক্ষমতার দ্বারা বোকা বানিয়ে কিংবা চিন্তামগ্ন করে তুলে একধরনের দুষ্টু প্রকৃতির আনন্দ উপভোগ করে থাকে।
মিথুনদের সবচেয়ে আলোচিত বিষয় হলো দ্বৈততা। তারা দুটো কাজ একসাথে খুব সহজেই করতে পারে। ওই দুটোর যেকোনো একটা কাজই হয়তো অনেকই তত সহজে করতে পারবে না। একজন মিথুন নারী অনায়াসে তাদের বাচ্চাকে খাওয়ানো, ইস্ত্রি করা আর ফোনে কথা বলার কাজগুলো একই সাথে করে থাকে। কিছু মানুষতো সমালোচনা করে বলে প্রত্যেক মিথুনই তাদের একেক হাতে একেকটা ফোন নিয়ে জন্মগ্রহণ করেছে। যেকোনো ধরনের রুটিন মিথুনদেরকে খাঁচায় বন্দি, পাখায় ক্লিপ দেওয়া অসহায় পাখির মতো বিমর্ষ করে তোলে। অস্থির প্রকৃতির বুধ-স্বভাববিশিষ্ট মিথুনেরা সব সময়ই উত্তেজনা আর পরিবর্তন প্রত্যাশা করে। আর এসব না পেলে তারা অন্যমনস্কভাবে বিষণ্ন হয়ে ওঠে। প্রত্যেক মিথুনের মধ্যেই নিজেদের ভেতরের আসল লক্ষ্য আর উদ্দেশ্যকে চেপে রাখার একটা দৃঢ় সংকল্প থাকে।
মিথুন আর লেখালেখির মধ্যে একটা অদ্ভুত যোগাযোগ রয়েছে। এই রাশি নিজেই লেখালেখির ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। তাই প্রায় সব মিথুনই যেকোনো একটা বুদ্ধিদীপ্ত মন্তব্য করে বুদ্ধিমত্তার সাথে আরও কিছু শব্দ সহজেই জুড়ে দিতে পারে। প্রচুর সংখ্যক মিথুন আছেন যারা বিজ্ঞাপনচিত্র, ভাষণ, প্রামাণ্য চিত্র, নাটক এবং বই ইত্যাদি লেখালেখির সাথে জড়িত। কিন্তু বইগুলো হবে উপন্যাস, কিংবা পাঠ্যবই, কিংবা বাস্তবভিত্তিক কাহিনী এবং জীবনবৃত্তান্ত।
মিথুন গাছে বসা একটা পাখিকে আকর্ষণ করে বাইরে বের করে আনতে সক্ষম এবং তার জন্যে পাঁচটি নতুন গানও সে বানিয়ে দেবে। কিন্তু তার বুধ শাসিত অস্থির মনটা সহজেই এড়িয়ে যাবে তার ঘরের পেছনের সেই নীলকণ্ঠ সুখের পাখিটিকে যে বছরের পর বছর ধরে তার জন্যে ব্যাকুল হয়ে অপেক্ষা করছে। এটুকুই মিথুনকে ব্যাখ্যা করতেই যথেষ্ট।
বি শে ষ জ্ঞে র চো খে কে ম ন যা বে আ প না র ২ ০ ১ ৩
বায়ুরাশি মিথুনের শাসকগ্রহ বুধ। বুধের প্রভাবে মিথুনের জাতক/জাতিকারা কিছুটা চঞ্চল প্রকৃতির। বছরের প্রথমার্ধে আর্থিক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। মে মাস পর্যন্ত নানা কারণে ব্যয় বৃদ্ধি পাবে। জুন মাস থেকে অনুকূল সময় শুরু হবে। প্রতিভা ও ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পাবেন। বছরের প্রথম দিকে বিদেশ ভ্রমণ হতে পারে। ধর্মীয় কারণে অথবা কোনো ধরনের সেমিনার-সিম্পোজিয়ামে যোগদানের জন্য বিদেশ যাত্রার প্রয়োজন হতে পারে। স্থাবর সম্পত্তি ক্রয় অথবা বিলাস দ্রব্য কেনা হতে পারে। বছরের প্রথমার্ধে মায়ের স্বাস্থ্য ভালো থাকলেও শেষ দিকে যেকোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে। বাবার স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। নিজেকেও শরীর স্বাস্থ্য সম্পর্কে সর্তক থাকতে হবে। ঠাণ্ডা জনিত সমস্যা, টনসিলাইটিজ, আর্থাইটিজ, অর্শ, পেটের পীড়া প্রভৃতিতে ভুগতে পরেন। কোনো অসুস্থতাকেই অবহেলা না করে দ্রুত চিকিত্সকের পরামর্শ নেবেন। কোনো সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। সন্তানের পড়াশোনার ব্যাপারেও এ বছর যথেষ্ট অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে বছরটি শুভ। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অতীতে ভুল বুঝাবুঝি কিছু থাকলে তারও অবসান হবে বলে আশা করা যায়। চাকরিজীবীদের জন্য বছরটি খুব একটা শুভ বলা যাবে না। অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। ব্যবসা-বাণিজ্য বা অন্য কোনো কারণে কারও কাছে টাকা পাওনা থাকলে তা আদায় করা খুব কঠিন হবে। বিদ্যার্থীদের জন্য বছরটি খুবই সম্ভাবনাময়। বছরের প্রথম থেকে পড়াশোনায় খুবই মনোযোগী হতে হবে। অন্যথায় বিপর্যয়ের আশঙ্কা আছে। প্রেম-রোমান্স প্রভৃতি ব্যাপারেও বছরটি শুভ, রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। তবে যাই করুন না কেন সতর্কতার সাথে করুন। অন্যথায় যেকোনো পক্ষ অহেতুক বদনামের সম্মুখীন হতে পারেন। সন্তানের বৈবাহিক ব্যাপারেও অপ্রত্যাশিত যোগাযোগ ঘটতে পারে। চঞ্চলতা ও অস্থিরতা পরিহার করে ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারলে এবং সিদ্ধান্তে অবিচল থাকলে এ বছর সাফল্য আপনাআপনিই ধরা দেবে। কবি, সাহিত্যিক ও লেখকদের একাধিক পুস্তক প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা ও চাকরি উভয় সূত্র থেকেই আপনার উপার্জন এ বছর ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে মাঝে মাঝে কিছু সমস্যার উদ্ভব হতে পারে। তবে প্রভাবশালী কারও সহযোগিতায় সে সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সর্তক থাকতে হবে। পার্টনারের সাথে কোনো কোনো ব্যাপারে মতবিরোধ দেখা দিতে পারে। অধীনস্থ কর্মচারীদের উপর দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। এ বছর যেকোনো ধরনের আইনগত সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যান্য দিক ভালো যাবে বলে আশা করা যায়।
