Libra
[ সেপ্টেম্বর ২৩-নভেম্বর ২১ ]
শাসক গ্রহ :শুক্র।
সংখ্যা :৬।
বৈশিষ্ট্য :বাতাস।
রং :সবুজ, ফিরোজা, আকাশি ও সাদা।
রত্ন :পান্না, ফিরোজা, ওপাল, ক্যাটস আই।
ধাতু :তামা ও ব্রোঞ্জ।
দিন :শুক্রবার।
তুলা ব্যক্তিত্ব
আলফ্রেড নোবেল, আইজেন হাওয়ার, জিমি কার্টার, মহাত্মা গান্ধী, স্যার সৈয়দ আহমদ, রবার্ট ক্লাইভ, শেখ হাসিনা, উইলিয়াম ফকনার, মাও সে তুং, বেগম আখতার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
জে নে নি ন আ প নি কে ম ন তু লা ?
তুলারা মানুষ ভালোবাসে, কিন্তু অনেক মানুষের ভিড় তাদের অপছন্দ। শান্তির পায়রাদের মতোই সুশীলভাবে তারা অন্যদের ঝগড়া-বিবাদে মধ্যস্থতা এবং মীমাংসার জন্য যায়। তারা সুশীল এবং তাদের সঙ্গ আনন্দদায়ক। তুলা জাতকেরা খুবই বুদ্ধিমান। একই সাথে, তারা চরমভাবে সরল। সহজেই এরা অন্যের প্রতারণার শিকার হয়। এরা কথা বলে আপনার কান পাকিয়ে ফেলবে। কিন্তু একই সাথে তারা আপনার খুব ভালো শ্রোতাও হবে। তুলারা অস্থির প্রকৃতির মানুষ। কিন্তু কোনো কাজে কদাচিত্ তারা তাড়াহুড়ো করে। কথাগুলো শুনে বিভ্রান্ত হয়ে যেতে পারেন। কিন্তু এই রাশির কার্যকলাপ, বৈশিষ্ট্যের মধ্যে এত হতাশাব্যঞ্জক অসামঞ্জস্য কিংবা ধারাবাহিক স্থিরতার অভাব রয়েছে যে অন্য মানুষতো বটেই, তারা নিজেরাও একেক সময় নিজেদের আচরণে অবাক হয়ে যায়।
অনেক মানুষই আপনাকে বলবে যে তুলা হলো ভালোবাসা, সৌন্দর্য, মিষ্টতা, আলোর রাশি। সেটা ভালো, যতক্ষণ এভাবে চলছে। কিন্তু গন্তব্যে পৌঁছাবার আগেই থেমে যাওয়া তার অভ্যাস। তুলা জাতকের ব্যক্তিত্বের মধ্যে এরকম একটা সমন্বয় পাওয়া যায় কিন্তু সেটা দিনের অর্ধেকটার জন্য। দিনের বাকি অর্ধেকটা সময় সে বিরক্তিকর, ঝগড়াটে, জিদি, অস্থির, হতাশ, এবং বিভ্রান্ত হয়ে থাকে।
তুলাদের কণ্ঠস্বর সাধারণত মিষ্টি এবং কলিং বেলের মতোই পরিষ্কার। এই মানুষগুলো সাধারণত নিজেদের কণ্ঠস্বরকে কর্কশ কিংবা তীক্ষ করে তোলে না। সমগ্র পৃথিবীতে তুলা জাতকই একমাত্র ব্যক্তি যার কণ্ঠে শুনবেন, ‘আমি তোমাকে ঘৃণা করি, এবং এখন তোমার নাকে একটা ঘুষি মারবো,’ অথচ আপনার মনে হবে সে যেন মহাদেব সাহার কবিতা আবৃত্তি করে বলছে। বস্তুত, তুলার বৈশিষ্ট্যসম্পন্ন একজন জাতকের মুখ দেখলে মিষ্টি বিস্কুটের কথা মনে পড়বে। তাদের কাউকে কাউকে দেখলে মনে হবে তারা যেন মানুষরূপী ললিপপ, কিংবা ক্রিমে ভরপুর ইকলেয়ার। তারা এইগুলো খেতেও পছন্দ করে, আর যদি এমন হয় যে একজন তুলা জাতকই এখন এটা পড়েছেন, তাহলে হয়তো ইতোমধ্যে তার ক্ষুধাও লেগে গেছে।
এমন কোনো তুলাজাতককেই খুঁজে পাওয়া যাবে না যার হাসিটা এক টুকরো নরম সাদা মেঘের মতো সুশ্রী নয়। তুলার হাসি শক্ত একটা চকলেটকেও নিমিষে গলিয়ে দিতে পারে। আর যখন এই হাসি আপনার উপর পূর্ণ প্রভাব বিস্তার করে তখন একদম বদখত মুখটিকেও আপনার চমত্কার সুন্দর বলে মনে হবে। প্রথমে তারা কথার ঝড় বইয়ে দেবে, এবং একাই কথা বলে পুরো আলোচনাটা মুখর করে রাখবে। প্রশংসনীয় আগ্রহের সাথে শ্রোতারাও মনোযোগ দিয়ে শুনবে। অন্যরা যখন কলহ করবে, তখন তারা শান্তির দূতের মতো তাদের রাগে খাড়া চুলগুলোকে নম্র করে তুলবে। এরপর তারা ঘুরে দাঁড়াবে। স্বেচ্ছায় আলোচনার অন্য দিকটাতে চলে যাবে। এবং শুধুমাত্র বিতর্কের সাধ নেবার খাতিরেই বিতর্ক শুরু করবে। তারা ছন্দময়তা পছন্দ করে। কিন্তু, অনেক তুলা জাতকই প্রচুর খাবার খেতে, কিংবা বারবার প্রেমে পড়তে কিংবা বিস্কিটের পুরো টিনটাই খালি করে দিতে পছন্দ করে। বলাই বাহুল্য ছন্দপতনেও কোনো কমতি নেই তাদের।
ঋতুগুলো তুলা রাশির গোপনীয়তা পুষে রাখে। শীতকাল তুলার জন্যে একটু বেশিই শীতল। গ্রীষ্ম আবার একটু বেশি গরম। এগুলোর মধ্যে সামঞ্জস্য ঘটিয়ে নিখুঁত একটি বসন্ত কিংবা হেমন্তই তুলাকে পূর্ণ শান্তি দিতে পারে। কথাটা বুঝে নিন।
বি শে ষ জ্ঞে র চো খে কে ম ন যা বে আ প না র ২ ০ ১ ৩
বায়ু রাশি তুলার শাসকগ্রহ শুক্র। শুক্রের প্রভাবে তুলার জাতক/জাতিকা সাধারণত কিছুটা আবেগপ্রবণ হয়ে থাকেন। শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। দাঁতের সমস্যা এবং পায়ের ব্যথা-বেদনায় ভুগতে পারেন। হজমের গণ্ডগোল এবং যকৃতের সমস্যা দেখা দিতে পারে। অনিয়ম ও বিলাসী জীবন যাপনের জন্য নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বছরের শুরুতে অষ্টমে বৃহস্পতি থাকার ফলে জন্ডিস, হেপাটাইটিস প্রভৃতি দেখা দিতে পারে। এসব ব্যাপারে বছরের প্রথম থেকে আপনার সর্তক থাকা উচিত। জীবন যাপনের ক্ষেত্রে মিতাচারী হওয়ার চেষ্টা করুন। স্পষ্টবাদিতা ও কান-কথা শোনার প্রবণতা আপনার জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। এর ফলে বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনের কাছে আপনি অপ্রিয় হয়ে উঠবেন। সুতরাং প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার চেষ্টা করুন। পরিবারের প্রতি আপনার দায়িত্ববোধ যথেষ্ট থাকা সত্ত্বেও ভালো লাগার মানুষের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে আপনি দ্বিধাবোধ করবেন না। ফলে অনেক ক্ষেত্রেই দাম্পত্যে অশান্তি দেখা দেবে। পারিবারিক ক্ষেত্রে কলহ-বিবাদ সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। দশমে শনির দৃষ্টি থাকার ফলে কর্ম-পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কাজকর্মে বাধার সৃষ্টি হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে কর্তৃপক্ষের সাথে ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে। সহকর্মীদের সহযোগিতা ঠিকমতো পাবেন না। তবে আর্থিক দিক মোটামুটি ভালো যাবে বলে আশা করা যায়। বিভিন্ন সূত্র থেকে অর্থাগম হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। তীক্ষ বুদ্ধি এবং নিষ্ঠার জন্য ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা আছে। তবে এ ক্ষেত্রেও তীব্র প্রতিযোগিতা ও শত্রুতার মোকাবেলা করতে হবে। আমদানি-রপ্তানি ব্যবসা, এজেন্সি ব্যবসা, প্রসাধনী সামগ্রী এবং বিলাস দ্রব্যের ব্যবসায় আপনি লাভবান হবেন। এ বছর ভ্রমণের সুযোগ পেতে পারেন। প্রমোদ ভ্রমণ অথবা তীর্থ ভ্রমণ যেটাই হোক না কেন আপনি উপভোগ করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে ভুল বুঝাবুঝির সম্মুখীন হতে পারেন। সন্তানের শারীরিক অসুস্থতায় উদ্বিগ্ন থাকবেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। সন্তানের পড়াশোনার ব্যাপারে তীক্ষ দৃষ্টি রাখুন। তাহলে সাফল্য লাভের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠবে। অন্যান্য দিক ভালো যাবে বলে আশা করা যায়।
